ছয় দশকের বেশি সময়ের সাহিত্যজীবনের অবসান

শিশুদের আনন্দের জগৎ গড়া শিশুসাহিত্যিক আখতার হুসেনের প্রয়ান

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:
  • কেন্দ্রীয় শহীদ মিনারে কফিন রাখা হবে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত 

কখনো ছড়ায়, কখনো গানে, কখনো গল্পে—শিশু-কিশোরদের কল্পনার জগৎকে আনন্দ, কৌতূহল ও মানবিকতার রঙে সাজিয়েছেন তিনি। সহজ-সরল শব্দে শিশুদের সঙ্গে কথা বলেছেন, আবার মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তাঁর কলম হয়ে উঠেছে স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ। ছয় দশকের বেশি সময় ধরে বাংলা শিশুসাহিত্যে সক্রিয় থাকা কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই। 

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা শারীরিক জটিলতায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন তিনি। চার দিন আগে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তাঁর ছেলে প্রমিত হুসেন।

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার তেজকুনীপাড়ায় তাঁদের বাসভবনের কাছে রেলওয়ে কলোনি জামে মসজিদে আখতার হুসেনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর কফিন রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর মরদেহ নেওয়া হবে সিরাজগঞ্জে। সেখানে স্ত্রী মল্লিকা হুসেনের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। মল্লিকা হুসেন আগেই মারা গেছেন। দুই ছেলে পান্থ হুসেন ও প্রমিত হুসেনকে রেখে গেছেন আখতার হুসেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। এর আগে প্রস্টেট ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও শেষ বয়সে নানা শারীরিক জটিলতা তাঁকে ভুগিয়েছে। সাম্প্রতিক সময়ে মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্তচাপ কমে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে জন্ম আখতার হুসেনের। তাঁর বাবা টি আই এম সিকান্দার রেলওয়েতে চাকরি করতেন। বাবার চাকরির সূত্রে খুলনা, গফরগাঁও, কুলাউড়াসহ দেশের বিভিন্ন এলাকায় কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। নানা স্থান ও মানুষের সঙ্গে পরিচয়ের সেই চলমান শৈশব পরবর্তী সময়ে তাঁর সাহিত্যজগৎকে সমৃদ্ধ করে।

শিশু-কিশোরদের জন্য লেখালেখি শুরু করে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলা শিশুসাহিত্যের পরিচিত মুখ। ছড়া, কবিতা, গল্প, জীবনী, অনুবাদ, গান ও সম্পাদনার পাশাপাশি শিশুদের উপযোগী নানা ধরনের রচনা করেছেন। ছয় দশকের বেশি সময়ের সাহিত্যজীবনে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত পাঁচ খণ্ডের ‘শিশু-বিশ্বকোষ’-এ সর্বাধিক সংখ্যক ভুক্তি লেখার কৃতিত্বও তাঁর।

‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘হালচাল’, ‘আমার দুটো ডানা’, ‘ও হাওয়া ও হাওয়া’, ‘পাজি বেড়ালের শাস্তি’, ‘ফ্রিডম ফাইটার’, ‘কর্ণকুসুম ও কালোপাখার প্রজাপতি’, ‘খেলাঘরের পুতুলগুলো’ এবং ‘ছোটদের চারণ কবি মুকুন্দদাস’ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে। তাঁর লেখার বড় শক্তি ছিল সহজ ভাষা ও স্বাভাবিক ছন্দ। শিশুদের জন্য লিখলেও সেই লেখায় আনন্দের পাশাপাশি কৌতূহল, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক বোধের উপস্থিতি ছিল।

তাঁর লেখা ছড়া ও গান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি। বহু লেখা বিভিন্ন সময় শিশু-কিশোরদের পাঠ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হয়েছে। ফলে একটি নির্দিষ্ট সময়ের পাঠক নয়, কয়েক প্রজন্মের শিশুর শৈশবের সঙ্গে তাঁর লেখা জড়িয়ে গেছে। তাঁর সাহিত্য নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে লেখক ও শিশুসাহিত্যিকদের অনেকেই তাঁর সহজাত আন্তরিকতা ও তরুণ লেখকদের উৎসাহ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।

মুক্তিযুদ্ধের সময় আখতার হুসেনের সাংস্কৃতিক ভূমিকা ছিল আরও তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার পক্ষে লেখা তাঁর গান ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা’ মুক্তিযুদ্ধকালীন সাংস্কৃতিক চেতনার সঙ্গে যুক্ত হয়ে আছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এ গান তাঁর সৃষ্টিশীলতার আরেকটি গুরুত্বপূর্ণ দিককে সামনে আনে। শিশুসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও তাঁর লেখার পরিসর যে শিশুদের জগতের চেয়ে অনেক বিস্তৃত ছিল, এই গান তারই প্রমাণ।

সাহিত্যের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন ও প্রগতিশীল সামাজিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন আখতার হুসেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘর ও উদীচীর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক ছিল। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন ছিলেন তিনি। সংগঠনটির শুরুর দিকের বিভিন্ন নাটক রচনা ও নির্দেশনার সঙ্গেও যুক্ত ছিলেন। শিশুসংগঠন খেলাঘরের সংগঠক হিসেবেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ছাত্র ইউনিয়ন ও খেলাঘরের সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যবহৃত জনপ্রিয় সংগীত ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ তাঁর লেখা।

পেশাগত জীবনেও সাংবাদিকতা ও সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন আখতার হুসেন। দৈনিক জনকণ্ঠ ও দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। পরে প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রথমা প্রকাশনে পাণ্ডুলিপি সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি। সাহিত্য ও প্রকাশনা জগতের বহু লেখকের সঙ্গে এই সময়ে তাঁর ঘনিষ্ঠ পেশাগত সম্পর্ক তৈরি হয়।

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক, মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ও বজলুর রহমান স্মৃতিপদকসহ বিভিন্ন সম্মাননা। তিনি বাংলা একাডেমির ফেলো ছিলেন।

তবে পুরস্কার ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে আখতার হুসেনের সবচেয়ে বড় পরিচয় হয়তো শিশুদের কাছে। খ্যাতির আড়ম্বর থেকে দূরে থাকা, সহজভাবে মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং নতুন প্রজন্মের লেখক-শিল্পীদের উৎসাহিত করার জন্য সহকর্মীদের কাছেও তিনি ছিলেন প্রিয় একজন মানুষ। তাঁর ব্যক্তিত্বের এই সরলতা তাঁর সৃষ্টির মধ্যেও প্রতিফলিত হয়েছে।

আখতার হুসেনের মৃত্যু শুধু একজন প্রবীণ লেখকের প্রয়াণ নয়; এটি বাংলা শিশুসাহিত্যের দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি। যে মানুষটি প্রজন্মের পর প্রজন্ম শিশুর হাতে বই তুলে দিয়ে শব্দের সঙ্গে বন্ধুত্ব করিয়েছেন, তাঁর লেখা এখন থেকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে বইয়ের পাতা, গান ও স্মৃতির মধ্য দিয়ে। শিশুদের জন্য তাঁর তৈরি আনন্দের সেই জগৎ থেমে গেলেও, তাঁর সৃষ্ট চরিত্র, ছড়া, গান ও গল্পে সেই জগৎ বেঁচে থাকবে।

১

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

২

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৩

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৪

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৫

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৬

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৭

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৮

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১০

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১১

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৩

রাকসু ভোটের আগে আম্মারকে বহিষ্কার, শিবিরের বিরুদ্ধে ফায়দা নেওয়ার অভিযোগ

১৪

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

১৫

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন শেরপুরের জয়া

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত