ছুটির আমেজেও গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামপাড়া যেন এক টুকরো উৎসবের মঞ্চ! কোথাও সমর্থকদের টিকিটের খোঁজ, ভিআইপি গেটে উঁকিঝুঁকি আর ইউটিউবে হাইলাইটস দেখার উন্মাদনা—সব মিলিয়ে ফুটবলকে ঘিরে যেন ফিরেছে পুরোনো দিনের উন্মাদনা। আজ রাত সাড়ে আটটায় সাফ ফুটবলের ফাইনালে ওঠার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বেলা তিনটায় প্রথম সেমিফাইনালে খেলবে ভারত ও ভুটান।
মাঠের বাইরের এই উত্তেজনার আঁচ অবশ্য কাল বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল। বিকেল সাড়ে পাঁচটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় যখন সাংবাদিকদের ভিড়, তখন ফুরফুরে মেজাজে অনুশীলন করছিলেন হামজা চৌধুরীরা। শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারানোর আত্মবিশ্বাস যেন পুরো দলকে রেখেছে চাঙা। হাসি-আনন্দ, হালকা খুনসুটি আর বল পায়ে দ্রুতগতির অনুশীলনে ঘণ্টা দেড়েক কাটিয়েছে টমাস ডুলির দল। সেই হাসি–আনন্দের আড়ালে খেলোয়াড়দের চোখেমুখে ছিল আজকের ম্যাচ জয়ের প্রত্যয়।
.পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।টমাস ডুলি, কোচ, বাংলাদেশ
আজ শুধু একটি সেমিফাইনাল নয়, বাংলাদেশের সামনে অপেক্ষা করছে দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট আসে। এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের কাছে গিয়েও আর সেখানে পৌঁছানো হয়নি।
.এবার সেই ফাইনালের দরজা খুলতে আবারও সামনে পাকিস্তান। ২১ বছর আগে যে প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল ফাইনালে, এবারও তাদের হারিয়েই ফাইনালে ওঠার হাতছানি। কাজটি সহজ হবে না, ভালোই জানেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। পাকিস্তানের শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তিনি বেশ সতর্ক, ‘পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
.শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়.পাকিস্তান দলে প্রবাসীদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম গোলরক্ষক ইউসুফ বাট। খেলছেন ডেনমার্কের চতুর্থ স্তরের ক্লাব ইসহয় আইএফে। ডিফেন্ডার আবদুল্লাহ ইকবাল খেলেন সুইডেনের শীর্ষ লিগের ক্লাব মিয়ালবিতে। মিডফিল্ডার আদিল নবীর ঠিকানা গ্রিসের তৃতীয় স্তরের ক্লাব পানাকাইকি এফসি। ডেনমার্কের দ্বিতীয় স্তরের ক্লাব কোল্ডিং আইএফে খেলেন ফরোয়ার্ড আবদুল আরশাদ। আর ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব ইলকেস্টন টাউনে আছেন আরেক ফরোয়ার্ড মিকেল আবদুল্লাহ। এই ফুটবলাররা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। দলটির অধিনায়ক ও গোলরক্ষক ইউসুফ ভাটের কথায় আত্মবিশ্বাস, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। ফুটবল একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা।’
.শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের আনন্দের মধ্যেই গোড়ালিতে চোট পেয়ে সাফ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ডিফেন্ডার সাদ উদ্দিন। তবে তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের অনুশীলনে ফেরা কিছুটা স্বস্তি দিচ্ছে দলকে। রক্ষণভাগের দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ফিরে পাওয়া সেমিফাইনালের আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খবর।
.সেমিফাইনালে হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ.দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৬টি। বাকি ৪ ম্যাচ ড্র।.
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৬টি। বাকি ৪ ম্যাচ ড্র। দুই দলই চাইবে আজ জয় পেতে। তবে এত হিসাব-নিকাশ, পরিসংখ্যান আর আলোচনা ছাপিয়ে বাংলাদেশ দলের একটাই লক্ষ্য—পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা। অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়াও জানিয়েছেন, দলের পুরো মনোযোগ এখন মাঠের লড়াইয়ে।
.দেশের ফুটবলপ্রেমীদের বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে যেমন খেলেছে দল, তেমন খেলতে পারলে কঠিন হবে না ফাইনালে ওঠা। বাংলাদেশের সামনে তাই আজ শুধু একটি ম্যাচ নয়, বহু প্রতীক্ষিত সেই ফাইনালকে ছুঁয়ে দেখার সুযোগও। ম্যাচটিতে বাড়তি আকর্ষণ হয়ে থাকবে ভিএআর প্রযুক্তি। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি।
.উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি–বরণ