ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক দম্পতি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম/সিআরএম বুথ থেকে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রধান আসামি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে নওগাঁ পুলিশ। তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড ও তিনটি ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানায় দায়ের করা এজাহারে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে অভিযোগ করেন যে, আসামি মো. শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭), পিতা-মো. আবুল হাসান, মাতা-মোছা. রওশন আরা বেগম, সাং-আক্কেলপুর মধ্যেপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ। তিনি ওই শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। তার চলতি হিসাব নং ২০৫০১৪৪০১০০১৭০১০৫-এর বিপরীতে ২০১৫ সালে ১ লাখ টাকা সীমার খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।

আসামি উক্ত কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংকের এটিএম/সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করে। প্রথমে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম এবং পরবর্তীতে অনুমোদিত সীমার অতিরিক্ত ২ লাখ ৫০ হাজার টাকা করে স্থানান্তর করেন। জুন ২০২৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এজাহার পাওয়ার পর নওগাঁ সদর মডেল থানায় মামলা রুজু হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং ডিবি ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে গঠিত চৌকস টিম অভিযান চালায়। নিরবিচ্ছিন্ন ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান শেষে আসামি মো. শহিদুল ইসলাম (রিপন) ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)-কে গ্রেফতার করা হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী বগুড়ায় তাদের বেডরুমের কাঠের আলমারির ভেতরের ব্যাগ থেকে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তারা জানায়, আত্মসাৎকৃত অর্থ দিয়ে বগুড়ায় ১ কোটি ৫০ লাখ টাকায় জমি কিনেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছিলেন। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী জড়িত আছে কি না, তা নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত চালাচ্ছে।

১

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

২

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

৩

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি

৪

অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

৫

নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি

৬

ভবিষ্যতের ‘আমি’র সঙ্গে কথা বলুন, বদলে যেতে পারে বর্তমান

৭

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

৮

আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাক্রোঁর আলিঙ্গনের ছবি ঘিরে আলোচনা

৯

শ্রমিকেরা কাজে যোগ না দিলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা

১০

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

১১

বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

১২

১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল

১৩

ইনানীতে এখনো জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স

১৪

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক দম্পতি গ্রেফতার

১৫

সোনারগাঁয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদে গরম পানিতে ঝলসে দেয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }