বদলগাছীতে হায়দার আলী হত্যা: ১২ দিনের মাথায় দুই আসামি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

নওগাঁর বদলগাছীতে হায়দার আলী হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ দিন পর গত ১২ নভেম্বর দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বালুভরা ইউনিয়নের  বারাতৈল গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মো. সামসুদ্দিন (৪১) ও সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৪২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বারাতৈল গ্রামে নিজ বাড়ি থেকে সামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতায় রাত পৌনে দুইটার দিকে দাউদপুর গ্রামে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থানায় নিয়ে মামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর উপজেলার পাহাড়পুর বাজারের তিন রাস্তার মোড় থেকে হায়দার আলীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে দফায় দফায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার দেওনাহার গ্রামের মৃত কহির মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২ নভেম্বর বদলগাছী থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ০৬।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পাহাড়পুর বাজার থেকে হায়দার আলীকে তুলে নিয়ে বিভিন্ন স্থানে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, তাঁকে মথুরাপুর ইউনিয়নের রামপুর স্কুল এলাকায় নেওয়ার পর বদলগাছী সদর ও থানা-সংলগ্ন এলাকায়ও নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিহতের স্বজনরা অভিযোগ করেছিলেন, তাঁরা ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশকে জানালেও দীর্ঘ সময়েও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশেষ করে হায়দার আলীকে হাসপাতালে নেওয়ার সময় ভ্যানচালক হিসেবে উপস্থিত সামসুদ্দিন ও তাঁর ছেলে সৌমিক বাবুর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হায়দার আলী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সামসুদ্দিন ও সোহেল রানাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা কী উদ্দেশ্যে হায়দার আলীকে তুলে নিয়ে নির্যাতন করেছিল এবং ঘটনায় আর কারা জড়িত, তা উদ্ঘাটন এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন

১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

২

নওগাঁয় প্রথমবার চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

৩

বেরোবির এক পরিচালকের কক্ষে তালা

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

অপু-বুবলী নন, পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

৬

জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

৭

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৯

‘ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না, গাড়ি আরও স্পিডে টান দিছে’

১০

আমির হামজা দাঁড়াতেই সংসদে উত্তাপ, হইচই

১১

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

১২

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

১৩

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙল নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা

১৪

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ

১৫

কৃষিবর্জ্য দিয়ে পণ্য তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন রংপুরের নারীরা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }