ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে গিয়ে ব্রাজিলকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে কটাক্ষও করেছেন তিনি।

এদিকে তার এই পোস্ট নেটিজেনদের মধ্যে বেশ হাস্যরস যুগিয়েছে এবং অতীতে ‘গুলিয়ে ফেলা’ সংক্রান্ত যেসব ভুল তিনি করেছেন, সেগুলোকেও সামনে এনেছে।

গত কাল ৪ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আজ ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করেছে ব্রাজিলের নির্বাচন কমিশন। একই দিন ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর এবং অঙ্গরাজ্যেও (কংগ্রেস নির্বাচনের) ভোটগ্রহণ হয়েছে। (ব্রাজিলের তুলনায়) এসব নির্বাচনে ভোটারের সংখ্যাও অনেক কম, কিন্তু তারপরও নির্বাচনের কারচুপির জন্য, মানে ভোট গণনার জন্য কয়েক সপ্তাহ সময় লাগে। যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত।”

বস্তুত, এই পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দু’টি ভুল করেছেন— প্রথমত, প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে ব্রাজিলে, ভারতে নয় এবং দ্বিতীয়ত— ভারতে প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হননা, বরং পৃথক একটি ইলেক্টরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন। ভারতের প্রেসিডন্ট নির্বাচন ‘একক হস্তান্তরযোগ্য ভোট’ পদ্ধতি ও আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ব্রাজিলে যখন রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছিল, ঠিক তখনই ট্রাম্প এই মন্তব্যটি করেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করার পর, ২৫ অক্টোবর হতে যাওয়া চূড়ান্ত বা 'রান-অফ' ভোটে বামপন্থী রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার মুখোমুখি হতে যাচ্ছেন ডানপন্থী ব্রাজিলীয় সিনেটর ফ্লাভিও বলসোনারো।

সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো লুলার ৪৫ শতাংশের বিপরীতে ৪৭ শতাংশ ভোট পেয়েছেন।

ট্রাম্পের এই সাম্প্রতিক ভুলটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে; এমনকি কোনো কোনো ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি পর্যাপ্ত ঘুমাচ্ছেন কি না।

একজন ‘এক্স’ ব্যবহারকারী লিখেছেন, “প্রেসিডেন্টের সম্ভবত পর্যাপ্ত ঘুম হচ্ছে না। তিনি মনে করেন ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে মাত্র ১২ কোটি ৫০ লাখ ভোটার আছে। আরে ভাই, এটা ব্রাজিল।”

আরেকজন রসিকতা করে লিখেছেন, “কাল হয়তো তিনি ব্রাজিলের নাম বদলে ভারত রেখে দেবেন।"

ট্রাম্পের পোস্টের আরেকটি ভুল ধরিয়ে দিয়ে এক ব্যবহারকারী লিখেছেন, “আরও বড় সমস্যা হলো, ভারতীয়রা সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দেয় না। ভারতে সংসদীয় শাসনব্যবস্থা চালু আছে, রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা নয়।”

আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ব্রাজিল হলো অন্য ফিল্টার লাগানো ভারত।”

ট্রাম্পের আগের ভুলগুলো

দেশগুলোর নাম বা পরিচয় নিয়ে গুলিয়ে ফেলার কারণে ট্রাম্পের শিরোনামে আসার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও এমন ভুল করেছেন তিনি। সর্বশেষ করেছেন গত জুলাই মাসে।

জুলাইয়ে ন্যাটো সম্মেলনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় তেহরানের সঙ্গে উত্তেজনা ও মার্কিন সামরিক অভিযান নিয়ে কথা বলার সময় তিনি ইরানকে “ইসলামিক রিপাবলিক অফ জাপান” (ইসলামি প্রজাতন্ত্র জাপান) বলে উল্লেখ করেছিলেন।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশংসা করার সময় ট্রাম্প ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরীর ওপর হওয়া একটি হামলার কথা উল্লেখ করেছিলেন।

ট্রাম্প বলেছিলেন, “ইসলামিক রিপাবলিক অফ জাপান আমাদের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রায় এক ঘণ্টা ধরে বিমানবাহী রণতরীটিকে লক্ষ্য করে সেগুলো ছোড়া হয়েছিল।”

এর আগে জানুয়ারি মাসে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডকে ‘আইসল্যান্ড’ বলে উল্লেখ করেছিলেন।

১

কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

২

সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

৬ কোটি টাকার ভবন নির্মাণ, খাস জমি ব্যবহারের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

৪

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে বিএনপির দুই নেতা নেতৃত্ব দিয়েছেন: আসিফ মাহমুদের

৫

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন গোলাম মহিউদ্দিন

৬

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের ‘বামং খিয়াং মিংলেন‘ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

৭

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

৮

শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে: রফিকুল ইসলাম খান

৯

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

১০

সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

১৩

লালমনিরহাট ও কুড়িগ্রামে ২১ কেজি গাঁজা, ৭২ বোতল ইস্কাপ ও মোটরসাইকেল জব্দ

১৪

মস্তিষ্কের অনুভূতি-আচরণের রহস্য উন্মোচনে চিকিৎসায় নোবেল ৩ গবেষকের

১৫

যে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত