আন্তর্জাতিক

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

ভারতের হরিয়ানার ফরিদাবাদে  কোচিং শেষে ১৬ বছর বয়সী এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। অভিযোগ, কয়েকজন যুবক তাদের অনুসরণ করে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় এবং সেখানে কিশোরীকে যৌন নির্যাতন করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনাটি সংঘবদ্ধ ধর্ষণ কি না, তা তদন্ত করে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ আগস্ট ফরিদাবাদের সেক্টর-৭৮ এলাকায় ঘটনাটি ঘটে। ওই দিন কোচিং শেষে ১৩ বছর বয়সী কিশোরী তার ১৬ বছর বয়সী এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। অভিযোগ, সেখানে কয়েকজন যুবক তাদের অনুসরণ করে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। পরে ভয় দেখিয়ে কিশোরীর ওপর যৌন নির্যাতন চালানো হয়। একই সময় তার বন্ধুকেও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর প্রায় এক মাস বিষয়টি পরিবারের কাছে জানায়নি দুই কিশোর-কিশোরী। এ সময় কিশোরীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তার মা। মেয়েটি চুপচাপ থাকছিল, স্বাভাবিকভাবে কথা বলছিল না এবং কোচিংয়ে যাওয়াও কমিয়ে দিয়েছিল। একপর্যায়ে মা তাকে বিষয়টি জানাতে বললে কান্নায় ভেঙে পড়ে কিশোরী এবং পুরো ঘটনা জানায়। এরপর পরিবারের সদস্যরা ওই কিশোরের সঙ্গেও কথা বলেন। তিনিও ঘটনার বিষয়ে একই ধরনের তথ্য দেন বলে পুলিশ জানিয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে ২৯ সেপ্টেম্বর ফরিদাবাদের বিপিটিপি থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে কুণাল, দীপক ও যশ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয়। তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণসংক্রান্ত ধারায় মামলা হয়েছে এবং শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনের (পকসো) সংশ্লিষ্ট ধারাও তদন্তে বিবেচনায় নেওয়া হয়েছে। কিশোরীর মেডিকেল পরীক্ষাও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, দুই কিশোরকে ভয় দেখিয়ে আটকে রাখার সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার রুপি নেওয়া হয়। এক পর্যায়ে তাঁদের একজনকে দিয়ে ওই অর্থ অভিযুক্তদের একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করানো হয় বলে অভিযোগ রয়েছে। অর্থ লেনদেনের বিষয়টিও তদন্ত করছে পুলিশ।

ফরিদাবাদ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা করা হলেও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এখনো তদন্তাধীন। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত ছিল, তা তদন্ত শেষে পরিষ্কার হবে।

এদিকে ঘটনায় জড়িত অন্য সন্দেহভাজনদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তকারীরা ঘটনার সময়, দুই কিশোর-কিশোরীর অবস্থান, অভিযুক্তদের ভূমিকা এবং অর্থ লেনদেনের অভিযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাই করছেন। ঘটনার পর দুই কিশোর-কিশোরীকে প্রয়োজনীয় সহায়তা ও কাউন্সেলিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সব দিক যাচাই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

২

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

৩

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

৪

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

৫

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

৬

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

৭

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

৮

১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জামায়াত নেতা মনিরুল ইসলাম বহিষ্কার

৯

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

১০

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

১১

বিএনপির দাবি একনিষ্ঠ কর্মী,আগে ছিলেন আ.লীগের কর্মী, স্থানীয়দের প্রশ্ন ‘রবিউল তুমি কার?’

১২

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার হাফিজ

১৩

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

১৪

এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না: সাদিক কায়েম

১৫

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত