৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওই প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সূচি অনুযায়ী ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এসব পরীক্ষার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষাও ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করা হয়। ফল প্রকাশের মধ্য দিয়ে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের অপেক্ষার অবসান হবে।

১

কানাডায় নারী পাচার ও ধর্ষণের দায়ে দুই বাংলাদেশির কারাদণ্ড

২

তাসনিম জারা-জাবীনদের ফেরাতে চায় এনসিপি, ফিরবেন কি পদত্যাগী নেতারা?

৩

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কে এই মাহি খান

৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে ছয় প্রশ্ন ঢাকার

৫

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

৬

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি

৭

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—এসিল্যান্ডের পোস্ট ঘিরে আলোচনা

৮

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা জামায়াত নেতা-কর্মীদের

৯

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

১১

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

১২

মালয়েশিয়ায় ধরপাকড় ও প্রত্যাবাসন, আতঙ্কে বাংলাদেশি কর্মীরা

১৩

সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী

১৪

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম

১৫

মার্কিন কর্মকর্তাদের হত্যার চেষ্টা চালাচ্ছে ইরান, গোয়েন্দাদের সতর্কবার্তা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত