‘অজানা’ খেলোয়াড় নেওয়া ঝুঁকিপূর্ণ বললেন কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কে এই মাহি খান

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নির্ভরযোগ্য একজন সেন্ট্রাল-ফরওয়ার্ডের খোঁজ চলছে দীর্ঘদিন ধরে। সেই সংকটের সমাধানে প্রধান কোচ থমাস ডুলি এবার নজর ফেলেছেন ইংলিশ নন-লিগ ফুটবলে, যেখানে আলো ছড়াচ্ছেন ১৮ বছর বয়সী তরুণ মোহাম্মদ মাহি খান।
চলতি মৌসুমে মলটন এফসির হয়ে সাত ম্যাচে ৯টি গোল করেছেন মাহি। দুর্দান্ত এই পারফরম্যান্সের ওপর ভর করেই আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তিনি। তার এই অন্তর্ভুক্তির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—জাতীয় দলের গোলখরা কাটাতে এই তরুণ কি নতুন সমাধান হতে পারেন?
১.৮৩ মিটার লম্বা এই রাইট-ফুটেড ফরোয়ার্ড মূলত সেন্ট্রাল-ফরওয়ার্ড হিসেবে খেললেও দুই উইংয়েই সমান দক্ষতায় অবদান রাখতে পারেন। ক্লাব ফুটবলে নিয়মিত গোল করার রেকর্ডই তাকে বাংলাদেশ কোচিং স্টাফের নজর কাড়তে সাহায্য করেছে।
ইংল্যান্ডে জন্ম নেওয়া মাহি বর্তমানে ইংলিশ ফুটবলের নবম স্তরের প্রতিযোগিতা 'ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথ'-এর দল মলটন এফসিতে খেলছেন। কেটারিং টাউনের ইউথ সিস্টেমে সাত বছর কাটিয়ে ২০২৪ সালে রাশডেন অ্যান্ড হাইহাম ইউনাইটেডের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় তার। পরবর্তীতে মলটনের যুব ও মূল দলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে ২০২৬ সালের জুলাইয়ে ক্লাবটির সিনিয়র দলে স্থায়ী চুক্তি পান।
এর আগে বাংলাদেশের জার্সিতে অনূর্ধ্ব-২০ পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে মাহির। গত আগস্ট ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে উজবেকিস্তান, সিরিয়া ও ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচেই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে সেই ম্যাচগুলোতে গোল পাননি। ফলে জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়ে নিজের প্রভাব ফেলতে হলে তাকে আরও বড় চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।
সেন্ট্রাল-ফরওয়ার্ড পজিশনে মানসম্মত ফুটবলারের অভাব বাংলাদেশ দলের জন্য বরাবরই বড় দুশ্চিন্তার কারণ। স্থানীয় লিগে ক্লাবগুলোর বিদেশি স্ট্রাইকারনির্ভরতার কারণে দেশি ফরোয়ার্ডরা পর্যাপ্ত সুযোগ পান না—এ বিষয়ে আগে একাধিকবার কথা বলেছেন ডুলি।
মাহির সাম্প্রতিক গোল করার ফর্ম তাকে কৌতুহল উদ্দীপক সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তুলে ধরেছে, তবে সেই পারফরম্যান্স এসেছে ইংল্যান্ডের নবম স্তরের লিগে। আন্তর্জাতিক ফুটবলের কঠিন মঞ্চে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন, তা সময়ই বলে দেবে।
অনুশীলনে সরাসরি না দেখে মাহিকে স্কোয়াডে নেওয়ার ঝুঁকিটি স্বীকার করেছেন কোচ ডুলি নিজেও। বাংলাদেশ কোচ বলেন, 'এই মুহূর্তে তাকে দলে নেওয়া কিছুটা ভাগ্য পরীক্ষার মতোই। তবে আমাদের বিশ্বাস, যে পজিশনে আমাদের প্রয়োজন, তিনি সেটি পূরণ করতে পারবেন। পরিস্থিতির নিরিখে সিদ্ধান্তটি এমনই।'

১

কানাডায় নারী পাচার ও ধর্ষণের দায়ে দুই বাংলাদেশির কারাদণ্ড

২

তাসনিম জারা-জাবীনদের ফেরাতে চায় এনসিপি, ফিরবেন কি পদত্যাগী নেতারা?

৩

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কে এই মাহি খান

৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে ছয় প্রশ্ন ঢাকার

৫

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

৬

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি

৭

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—এসিল্যান্ডের পোস্ট ঘিরে আলোচনা

৮

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা জামায়াত নেতা-কর্মীদের

৯

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

১১

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

১২

মালয়েশিয়ায় ধরপাকড় ও প্রত্যাবাসন, আতঙ্কে বাংলাদেশি কর্মীরা

১৩

সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী

১৪

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম

১৫

মার্কিন কর্মকর্তাদের হত্যার চেষ্টা চালাচ্ছে ইরান, গোয়েন্দাদের সতর্কবার্তা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত