পুলিশ লাইন্সে গার্ড অব অনার

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা জামায়াত নেতা-কর্মীদের

বরিশাল প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতির কারণে জেলা পুলিশ লাইন্সের ভেতরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে মরদেহ সেখানেই রাখা হয়। তাঁর দাফন কোথায় ও কখন হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে মানিক পশারী মারা যান। তাঁর জামাতা ফারুক হোসেন জানান, প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ সময় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, শনিবার সকাল ১১টার দিকে তাঁর মরদেহ নিয়ে পিরোজপুর শহর অতিক্রমের সময় বাধা দেওয়া হয়। এ সময় জামায়াতের নেতাকর্মীরা মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মরদেহ জেলা পুলিশ লাইন্সের ভেতরে নিয়ে যায়। অন্যদিকে, গ্রামের বাড়িতে দাফনের জন্য খোঁড়া কবর ভরাট করে এলাকা ঘিরে রাখার অভিযোগও উঠেছে। এ ঘটনায় বাইরে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা।

পাড়েরহাট ইঊনিয়ন জামায়াতের সেক্রেটারি জালাল হোসেন বলেন, ‘মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় সাক্ষী দিয়েছেন মানিক পশারী। তাই, স্থানীয়রা তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করতে দিতে চায় না। কবর ঘিরে রাখা হয়েছে বলে শুনেছি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। মানিকের মরদেহ পিরোজপুরের মাটিতে যাতে দাফন না দিতে পারে, সে জন্য জনতা বিক্ষোভ করছে।’

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাকের দাবি, মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘তাকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে তার মরদেহ দাফন করতে দেওয়া হবে না।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ লাইন্সের ভেতরে মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দাফনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি না, জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম শামীম বলেন, তাঁরা মানিক পশারীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাঈদীর বিরুদ্ধে মামলা ও সাক্ষ্য

২০০৯ সালের ১২ আগস্ট পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মানিক পশারী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা করেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মানিক পশারী ছয় নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।

মৃত্যুর পর তাঁর মরদেহের দাফন নিয়ে বিরোধ তৈরি হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তবে তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে উত্থাপিত অভিযোগের সত্যতা এবং দাফনে বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

১

কানাডায় নারী পাচার ও ধর্ষণের দায়ে দুই বাংলাদেশির কারাদণ্ড

২

তাসনিম জারা-জাবীনদের ফেরাতে চায় এনসিপি, ফিরবেন কি পদত্যাগী নেতারা?

৩

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কে এই মাহি খান

৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে ছয় প্রশ্ন ঢাকার

৫

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

৬

স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি

৭

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—এসিল্যান্ডের পোস্ট ঘিরে আলোচনা

৮

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা জামায়াত নেতা-কর্মীদের

৯

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

১১

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

১২

মালয়েশিয়ায় ধরপাকড় ও প্রত্যাবাসন, আতঙ্কে বাংলাদেশি কর্মীরা

১৩

সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী

১৪

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম

১৫

মার্কিন কর্মকর্তাদের হত্যার চেষ্টা চালাচ্ছে ইরান, গোয়েন্দাদের সতর্কবার্তা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত