এশিয়ান হকি

জাপানে হকিতে হেরেই চলেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
 ছবি:

দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলের হার; এশিয়ান গেমসে টানা তৃতীয় পরাজয়

এশিয়ান গেমসের নারী হকিতে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বুধবার তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি সারিকা-আইরিনরা। জাপানের নাগোয়ার জিফু স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছে ৮-০ গোলে।

প্রথম কোয়ার্টারের পঞ্চম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন চোই জিউন। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণ ভেঙে পড়ে। প্রথম দুই কোয়ার্টারে তিনটি করে গোল হজম করে বাংলাদেশ। শেষ দুই কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে। ম্যাচে মোট ১১টি পেনাল্টি কর্নার আদায় করে দক্ষিণ কোরিয়া, যার চারটি থেকেই গোল আসে। বাকি চার গোল তারা করে ফিল্ড গোল থেকে। বিপরীতে পুরো ম্যাচে একটি পেনাল্টি কর্নারও আদায় করতে পারেনি বাংলাদেশ।

এ নিয়ে পুল পর্বে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হারের পর মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারে দলটি। শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে এবারই প্রথম নারী হকিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিপরীতে দক্ষিণ কোরিয়ার ঝুলিতে রয়েছে পাঁচটি সোনা ও চারটি রুপা।

এদিকে টেবিল টেনিসেও হতাশ করেছে বাংলাদেশের খেলোয়াড়েরা। পুরুষ দ্বৈতে মুহতাসিন হৃদয় ও রাম হিম লিয়ান বম জুটি ম্যাকাওয়ের জুটির কাছে ১১-৬, ১১-৮, ১১-৬ ব্যবধানে হেরেছেন। মেয়েদের এককে সোনম সুলতানা সোমা ৪-০ সেটে ম্যাকাওয়ের প্রতিযোগীর কাছে পরাজিত হয়েছেন।

সাঁতারে ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে মোহাম্মদ ইসলাম ৫৮.২১ সেকেন্ড সময় নিয়ে ৩১ জনের মধ্যে ২৮তম হয়েছেন। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মুক্তি খাতুন ১ মিনিট ২১.৮৪ সেকেন্ড সময় নিয়ে ২৫ জনের মধ্যে ২৩তম হন।

বিচ ভলিবলের নারী ইভেন্টের প্রিলিমিনারি রাউন্ডেও হেরেছে বাংলাদেশ। কাজাখস্তানের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশের জুটি।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খান

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে

রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ৫ অভিযুক্ত গ্রেফতার

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১০

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

১১

১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

১২

ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল

১৪

উখিয়ায় সাগরপাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার

১৫

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত