ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বিদায়ী সাক্ষাতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে রিয়াজ হামিদুল্লাহর অবদানের প্রশংসা করেন জয়শঙ্কর। একই সঙ্গে তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।
রোববার (৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ফেসবুক পেজে বিদায়ী সাক্ষাতের বিষয়টি জানানো হয়। সেখানে জয়শঙ্কর বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদায়ী সাক্ষাতে স্বাগত জানাতে পেরে আনন্দিত হওয়ার কথা উল্লেখ করেন।
প্রায় এক ঘণ্টার এই সাক্ষাৎ সম্পর্কে জয়শঙ্কর বলেন, তার অবদানের প্রশংসা করছি। পাশাপাশি ভবিষ্যতের সব প্রচেষ্টায় তার সাফল্য কামনা করছি।
রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর গত বছরের ১৪ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।