১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জামায়াত নেতা মনিরুল ইসলাম বহিষ্কার

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরুল ইসলামের রুকনিয়াত (পূর্ণাঙ্গ সদস্যপদ) বাতিল করেছে দল। এর ফলে তিনি আর উপজেলা জামায়াতের নায়েবে আমীর পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে। রুকনিয়াত বাতিল হওয়ার ফলে তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পদে দায়িত্ব পালন করতে পারবেন না।


তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনিরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। সদস্যপদ বাতিলের পর তিনি প্রার্থী থাকবেন কি না এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের ওই নেতা বলেন, রোববার সকালে এ বিষয়ে বৈঠক চলছে। জেলা আমির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।


জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো অনুযায়ী, রুকন বা পূর্ণাঙ্গ সদস্যপদ সংগঠনের সর্বোচ্চ স্তরের সদস্যপদ। নির্ধারিত সাংগঠনিক ও নৈতিক শর্ত পূরণের পর একজন কর্মী এ সদস্যপদ লাভ করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অনুমোদনবিহীনভাবে সার মজুতের অভিযোগে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে মজুত থাকা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করে সরকারের অনুকূলে নেওয়া হয়।

মনিরুল ইসলাম ছোট ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

১

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

২

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

৩

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

৪

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

৫

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

৬

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

৭

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

৮

১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জামায়াত নেতা মনিরুল ইসলাম বহিষ্কার

৯

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

১০

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

১১

বিএনপির দাবি একনিষ্ঠ কর্মী,আগে ছিলেন আ.লীগের কর্মী, স্থানীয়দের প্রশ্ন ‘রবিউল তুমি কার?’

১২

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার হাফিজ

১৩

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

১৪

এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না: সাদিক কায়েম

১৫

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত