জাতীয়

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

দুই দিনে বাংলাদেশ পুলিশের ৯৬ জন কর্মকর্তা বদলি, পদায়ন ও সংযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি, নয়জন পুলিশ সুপার এবং ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন। ৩ অক্টোবর ৭২ জন শিক্ষানবিশ এএসপির পদায়নের পরদিন ৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে আরও ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

শনিবার (৩ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে ৭২ জন শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়। তাঁদের জেলা পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের কার্যক্রম সন্তোষজনকভাবে শেষ করার পর প্রজ্ঞাপনে নির্ধারিত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব আদেশ কার্যকর থাকবে। বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

পরদিন রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে ২৪ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, তিনজন ডিআইজি এবং নয়জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রদবদলের অংশ হিসেবে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ, সাবেক এটিইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকেও পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি), ডিএমপির উপপুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বিভিন্ন ইউনিটে পরিবর্তন আনা হয়েছে। রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট, টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং এসআরইউয়ের পুলিশ সুপার মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ড. মো. মঞ্জুরে আলম প্রামাণিককে ট্যুরিস্ট পুলিশে এবং এসআরবি (সাবেক র‌্যাব) পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। টিডিএসের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হালিমকে সিআইডিতে, সিআইডির পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, প্রশিক্ষণকেন্দ্র ও পুলিশ সদর দপ্তরে নতুন দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

দুই দিনের এই রদবদলে পুলিশের মাঠপর্যায়ের পাশাপাশি প্রশিক্ষণ, তদন্ত, বিশেষায়িত ইউনিট, মেট্রোপলিটন পুলিশ ও সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন এসেছে। ৭২ জন শিক্ষানবিশ এএসপির ক্ষেত্রে প্রশিক্ষণ-পরবর্তী বাস্তব কর্মক্ষেত্রে পদায়নের অংশ হিসেবে আদেশটি দেওয়া হয়েছে, আর ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে। উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট আদেশে জনস্বার্থের কথা উল্লেখ করে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

১

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

২

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

৩

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

৪

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

৫

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

৬

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

৭

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

৮

১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জামায়াত নেতা মনিরুল ইসলাম বহিষ্কার

৯

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

১০

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

১১

বিএনপির দাবি একনিষ্ঠ কর্মী,আগে ছিলেন আ.লীগের কর্মী, স্থানীয়দের প্রশ্ন ‘রবিউল তুমি কার?’

১২

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার হাফিজ

১৩

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

১৪

এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না: সাদিক কায়েম

১৫

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত