রংপুরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের বাগপুর বাগেহাট গ্রামের পুকুর খুঁড়ির দোলা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। এ সময় চিৎকার করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকে ঘোষণার পর ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন।

ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি ইজিবাইক ফেলে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁদের পিছু নিয়ে একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুঁড়ির দোলায় ধানখেত থেকে তাঁদের আটক করেন। সেখানে স্থানীয় লোকজন তাঁদের মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইক চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

রংপুর
১

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল: ফুয়াদ

৩

দ্রব্যমূল্যের চাপের পাশাপাশি চাঁদাবাজির কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে: জামায়াত আমির

৪

হাইব্রিড যুদ্ধ ও ড্রোন হামলা মোকাবিলায় ভারতের নজিরবিহীন প্রস্তুতি

৫

রংপুরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত

৬

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন হেফাজত নেতা আজিজুল হক

৭

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরে তড়িঘড়ি সংস্কার, ৭ দিনও টিকল না সড়ক

৮

জামালপুরে ধর্ষণের মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

৯

কক্সবাজারে ব্যাপক আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

১০

গ্যাস সরবরাহ বন্ধ, ফের থামল যমুনা সার কারখানার উৎপাদন

১১

বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি

১২

কানাডায় নারী পাচার ও ধর্ষণের দায়ে দুই বাংলাদেশির কারাদণ্ড

১৩

তাসনিম জারা-জাবীনদের ফেরাতে চায় এনসিপি, ফিরবেন কি পদত্যাগী নেতারা?

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কে এই মাহি খান

১৫

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে ছয় প্রশ্ন ঢাকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত