রংপুরে ভাড়ারদহ বিলের মৎস্য অভয়াশ্রম কচুরিপানায় ভরপুর

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

রংপুরের বদরগঞ্জ পৌরসভা এলাকায় সাড়ে ১১ একরের ঐতিহ্যবাহী ভাড়ারদহ বিলের সৌন্দর্য এখন কচুরিপানার দখলে। বিলের পুরো এলাকা কচুরিপানায় ছেয়ে গেছে। অন্যদিকে, রাতের আঁধারে বিলের পাড়ে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডার অভিযোগ রয়েছে। এতে নিরাপত্তাহীনতার কারণে সাধারণ দর্শনার্থীরা বিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গড়ডাঙ্গী ও চিকলী নদীর মিলনস্থলে সৃষ্ট এই বিলটি সময়ের বিবর্তনে ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছিল। ২০২১ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বিলটি পুনঃখনন করে। একই সঙ্গে বিলের পাড়ে বিপুলসংখ্যক গাছ রোপণ করা হয়।

পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন বিলটিকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলে পাখির কলতান ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিল এলাকা। তবে স্থানীয়দের অভিযোগ, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিলটি অসাধু চক্র ও কিশোর গ্যাংয়ের দখলে চলে যায়। সশস্ত্র সন্ত্রাসীরা বিলের মাছ লুটের পাশাপাশি সেখানে আস্তানা গড়ে তুলেছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, রাতের পাশাপাশি দিনের বেলাতেও বিলের পাড়ে মাদকের আসর বসে। মোস্তফাপুর ও আশপাশের এলাকার একাধিক কিশোর গ্যাংয়ের সদস্যকে নিয়মিত বিলের পাড়ে ইয়াবা ও গাঁজা সেবন করতে দেখা যায়। ফলে দর্শনার্থীদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে।

এদিকে, কচুরিপানায় বিলটি ঢেকে যাওয়ায় এবং পানি দূষিত হওয়ায় আগের মতো পাখির দেখা মিলছে না। একই সঙ্গে মৎস্য অভয়াশ্রমের মাছও মারা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এত সব সমস্যার পরও অদূরে থাকা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে বিলের পাহারাদার আতিয়ার রহমান কোনো মন্তব্য করতে চাননি।

ভাড়ারদহ বিলের দেখভালের দায়িত্বে থাকা বিএমডিএর উপসহকারী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, ‘প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কচুরিপানা সরানোর জন্য অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘বিলের পাড়ে মাদকসেবীদের আড্ডার বিষয়টি আমরা জেনেছি। তবে সেখানে পুলিশ দেখলেই তারা দৌড়ে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা কঠিন হয়ে পড়ে।’

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিলের পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এএফএ’র সঙ্গে স্কালোনির রুদ্ধদ্বার বৈঠক, চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত

এক কিডনি নিয়েই বাংলাদেশ দলে খেলেছেন সাবেক স্পিনার ফাহিম!

আইসিসির মেগা প্ল্যান: কমতে পারে ওয়ানডে, বাড়বে টি-টোয়েন্টি

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন মামদানি

ইরানকে নিশ্চিহ্নের হুমকি ও কিউবার পতনের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

এইচএসসির ফল প্রকাশ নভেম্বরের মাঝামাঝি সময়ে

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১০

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী

১১

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

১২

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

১৪

‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’

১৫

তেলের দাম বাড়তেই পরিবহন ব্যয়ে চাপ, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত