রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে র‍্যালি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অভিযান কর্মসূচি-২০২৬’ উপলক্ষে রোববার (৪ অক্টোবর) বিকেলে নিমগাছি বাজারের ভূমি অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সোনাখাড়া ইউনিয়ন মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বাবুল হোসেন তালুকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসেম সরকার।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ মো. আমিনুল ইসলাম বারী তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তছির, সোনাখাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াদুদ তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতা, সোনাখাড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আলহাজ জাহের তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রামকৃষ্ণ গুণ, ব্যবসায়ী জাহেদুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও নিমগাছি ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মিলন আহমদ মিন্টু, বিএনপি নেতা আব্দুর রহমান এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীম শেখ।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান উপস্থিত থেকে মাদকবিরোধী অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস সামাজিক শান্তি-শৃঙ্খলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁরা মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

১

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

২

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

৩

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

৪

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

৫

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

৬

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

৭

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

৮

১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জামায়াত নেতা মনিরুল ইসলাম বহিষ্কার

৯

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

১০

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

১১

বিএনপির দাবি একনিষ্ঠ কর্মী,আগে ছিলেন আ.লীগের কর্মী, স্থানীয়দের প্রশ্ন ‘রবিউল তুমি কার?’

১২

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার হাফিজ

১৩

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

১৪

এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না: সাদিক কায়েম

১৫

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত