সারাদেশ

ফজরের আগমুহূর্তে ছাত্রীকে ধরে রুমে নিয়ে যান পরিচালক, মাদরাসায় আগুন

পাবনা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

পাবনা সদর উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মহিলা কওমি মাদরাসার পরিচালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মাদরাসা ও পরিচালকের থাকার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দড়িভাউডাঙ্গা গ্রামে পদ্মা মাঠসংলগ্ন নুরে মদিনা মহিলা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু ইউসুফ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ওই মাদরাসার পরিচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফজরের আজানের আগে এক ছাত্রী শৌচাগারে যাওয়ার জন্য কক্ষ থেকে বের হলে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে যান আবু ইউসুফ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ওই ছাত্রী। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন মাদরাসায় ছুটে যান। এ সময় পালানোর চেষ্টা করলে আবু ইউসুফকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ছাত্রীর আরও অভিযোগ, এর আগেও তাঁকে একাধিকবার অচেতন করে ধর্ষণ করা হয়েছে। এ জন্য চেতনানাশক পদার্থ ব্যবহার করা হতো বলে দাবি তার। ঘটনার পর তাঁকে জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হতো বলেও অভিযোগ করেছে সে। মাদরাসার আরও কয়েকজন ছাত্রীর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি ওই ছাত্রীর। বিষয়টি কাউকে জানালে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেছে সে। অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে ওই ছাত্রী।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন মাদরাসা ও অভিযুক্ত পরিচালকের থাকার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে অভিযুক্ত আবু ইউসুফের বিরুদ্ধে আগে স্ত্রীকে পরকীয়ার জেরে হত্যার অভিযোগও তুলেছেন তাঁর স্ত্রীর স্বজনেরা। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল: ফুয়াদ

৩

দ্রব্যমূল্যের চাপের পাশাপাশি চাঁদাবাজির কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে: জামায়াত আমির

৪

হাইব্রিড যুদ্ধ ও ড্রোন হামলা মোকাবিলায় ভারতের নজিরবিহীন প্রস্তুতি

৫

রংপুরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত

৬

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন হেফাজত নেতা আজিজুল হক

৭

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরে তড়িঘড়ি সংস্কার, ৭ দিনও টিকল না সড়ক

৮

জামালপুরে ধর্ষণের মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

৯

কক্সবাজারে ব্যাপক আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

১০

গ্যাস সরবরাহ বন্ধ, ফের থামল যমুনা সার কারখানার উৎপাদন

১১

বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি

১২

কানাডায় নারী পাচার ও ধর্ষণের দায়ে দুই বাংলাদেশির কারাদণ্ড

১৩

তাসনিম জারা-জাবীনদের ফেরাতে চায় এনসিপি, ফিরবেন কি পদত্যাগী নেতারা?

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে কে এই মাহি খান

১৫

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে ছয় প্রশ্ন ঢাকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত