খেলা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করল বিসিবি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চলতি মাসেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো সিরিজে চারজন দেশীয় আম্পায়ারের সঙ্গে দায়িত্ব পালন করবেন দুইজন বিদেশি আম্পায়ার। আর সব ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফট। এই সফরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজজুড়ে আম্পায়ারদের দায়িত্ব ভাগ করা হয়েছে রোটেশন পদ্ধতিতে। প্রথম ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার থাকবেন গাজী সোহেল। ফিফা বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ ৭ ঘণ্টা আগে ফিফা বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে থাকবেন গাজী সোহেল ও রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে নিতিন মেনন ও মাসুদুর রহমান মুকুলকে। টিভি আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। তৃতীয় আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। দ্বিতীয় ম্যাচে মাঠে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন মোর্শেদ আলী খান এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত