রাজনীতি

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:০৮
 ছবি:

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি জানিয়েছেন।

মিজানুর রহমান সোহেল জানান, বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ঢাকায় অবতরণ করবেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের চিকিৎসা ও মহান আল্লাহর রহমতে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তাঁর দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর একান্ত সচিব।

গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি দেশে ফেরার মতো সুস্থ হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও স্বস্তি তৈরি হয়েছে। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আবারও রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন বলে আশা করছেন তাঁর রাজনৈতিক সহকর্মীরা।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কেরানীগঞ্জের যুবক কক্সবাজারে গ্রেপ্তার

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

বৃথা গেল রুবেল-রিপনের লড়াই, টপ এন্ড থেকে এইচপির বিদায়

প্রতিপক্ষের জালে মায়ামির ৭ গোল, মেসি করলেন কয়টা

গোপন মস্কো সফরে সিআইএ প্রধান, ট্রাম্প-পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন জামায়াতের, মানবাধিকার বিল নিয়ে আপত্তি

স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন

তিন দিন ধ্বংসস্তূপের নিচে, নেপালে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

১০

ভেনিসে মসজিদ নির্মাণ নিয়ে বিরোধ, ধর্মঘটের হুমকি বাংলাদেশিদের

১১

গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

১২

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৭

১৩

জামালপুরে জেলা যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১৫

নারায়ণগঞ্জে বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা, সেই দুই তরুণ গ্রেপ্তার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত