হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

হরমুজ প্রণালিতে ২০ লাখের বেশি ব্যারেল (প্রায় ৩১ কোটি ৮০ লাখ লিটার) অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভাষ্যমতে, হরমুজে মাইনের আঘাতে আগুন ধরার পর জাহাজটি ডুবে যায়।

আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। তারা বলেছে, হরমুজ প্রাণলির দক্ষিণে ‘অননুমোদিত’ পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে। মাইন বিস্ফোরণের পর দুটিতেই আগুন ধরে। এর একটি সুপারট্যাংকার।

তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের, তা–ও জানায়নি আইআরজিসি।

.

ছয় দিনে ১১ তেলবাহী জাহাজ আক্রান্ত

হরমুজ প্রণালিতে গত কয়েক দিনে একাধিক জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার কথা জানিয়েছে ইরান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির প্রতিবেদনে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথা জানানো হয়। দুটিই বিস্ফোরণের পর জ্বলছিল বলে জানিয়েছিল আইআরজিসি।

দুই দিন পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুটি ও বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের কথা জানায় ইরান। ওই দাবিও তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।

গতকাল শনিবার রয়টার্স ও এএফপির খবরে হরমুজে তিনটি তেলবাহী জাহাজে মাইনের আঘাতে আগুন লাগার দাবি উঠে আসে। আজ আরও দুটি জাহাজে আগুন লাগার কথা জানায় আইআরজিসি।

ইরানের দাবিমতে, আজ নিয়ে ছয় দিনে হরমুজে মোট ১১টি তেলবাহী জাহাজ মাইন আঘাত হানে ও আগুন লাগে। তবে জাহাজগুলোর নাম–পরিচয় না থাকায় এগুলো ১১টি আলাদা জাহাজ কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

.

নাবিকেরা নিরাপদ

এদিকে যুক্তরাজ্যের নৌবাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও আজ পারস্য উপসাগরে একটি তেলবাহী জাহাজে হামলার খবর দিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজের নাবিকেরা নিরাপদ আছেন। তবে ক্ষয়ক্ষতি ও সার্বিক অবস্থা সম্পর্কে এখনো জানা যায়নি।

আইআরজিসির জানানো ঘটনার সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।

.

হরমুজে চলাচলে বাধা

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান। জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হচ্ছে। অনুমতি ছাড়া চলা জাহাজগুলোকে নিয়মিত নিশানা করেছে দেশটি।

এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ পার হতে তেলবাহী জাহাজগুলোকে সহায়তাও করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক–পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সম্প্রতি দাবি করেছে, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা সব মাইন সরিয়ে ফেলেছে।

সেন্টকম গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ দিয়ে তারা উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।

১

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

২

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

৩

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

৪

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

৫

মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের আরও দুই নারী

৭

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

৮

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়

৯

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১০

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

১১

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

১২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

১৩

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪

হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

১৫

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }