এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবার আক্রমণের নিশানা করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। ভোট চুরির অভিযোগের পর এবার আনলেন ফোনে আড়ি পাতার অভিযোগ। গতকাল শুক্রবার রাহুল ওই অভিযোগ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তাঁর ফোনে আড়ি পেতেছেন।

ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ বলে এক আলাপচারিতা অনুষ্ঠানে রাহুল তাঁর মুঠোফোন দেখিয়ে বলেন, এই ফোনে তাঁর সমস্ত অভিযোগের প্রমাণ রয়েছে। ফোনে প্রধানমন্ত্রী যে আড়ি পাতছেন, সেই প্রমাণ আছে।

আড়ি পাতার ওই অভিযোগ এনে রাহুল আরও একবার প্রধানমন্ত্রী মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান। এর আগে দুবার তিনি সেই চ্যালেঞ্জ জানিয়েছেন। মোদি কোনো সাড়া দেননি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার জবাবে সংসদের অধিবেশনে বিতর্কে বসতে বলেছিলেন রাহুলকে।

.

শুক্রবার রাহুল তৃতীয়বারের জন্য সেই চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মুখোমুখি বিতর্কে বসলে প্রমাণ করে দেব কে বিদেশি শক্তির নির্দেশে চলছেন। কে বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন। কে কত দিন ধরে দেশবিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত।

কেন সংসদের বদলে মুখোমুখি পাবলিক ডিবেট বা বিতর্কে অংশ নিতে চান তা জানতে চাওয়া হলে রাহুল বলেন, সংসদে ভাষণের সময় বারবার তাঁকে বাধা দেওয়া হয়েছে। তাঁর মাইক্রোফোন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। রাহুল বলেন, সংসদে কৃষি বিল ও আইন নিয়ে তাঁকে বলতে দেওয়া হয়নি। তিনি ভোট চুরি নিয়ে বিতর্ক চেয়েছিলেন। বলতে দেওয়া হয়নি। এসআইআর, চীনা আগ্রাসন, সাবেক সেনাপ্রধান জেনারেল নারাভনের বই নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। এমনকি এপস্টিনের প্রসঙ্গও তুলতে চেয়েছিলেন। কোনো বিষয়েই তাঁকে বলতে দেওয়া হয়নি। তাই প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কে চ্যালেঞ্জ জানাচ্ছেন।

.

রাহুল বলেছেন, সেই বিতর্কে টেবিলের একদিকে থাকবেন তিনি, অন্যদিকে প্রধানমন্ত্রী। বিচারক হিসেবে শিল্পপতি গৌতম আদানিকে রাখলে কিংবা আরএসএস–প্রধান মোহন ভাগবতকে বাছা হলে তাঁর আপত্তি নেই জানিয়েছেন। আত্মবিশ্বাসের সুরে রাহুল বলেছেন, পাঁচ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক প্রমাণ করে দেব। বিতর্কে অংশ নিলে মেদি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

চলতি মাসের ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে রাহুল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তার আগে বারবার তিনি মোদিকে আক্রমণ করে বলছেন, বিদেশি শক্তির হয়ে কাজ করে তিনিই দেশের ক্ষতি করছেন।

.তাঁদের আমি পাগল করে দেব: কেন মোদি-শাহকে লক্ষ্য করে এমন কথা বললেন রাহুল.

বিজেপি রাহুলকে ‘বিদেশি চর’ বা বিদেশের ভারতবিরোধী শক্তির হয়ে কাজ করার জন্য অনেক দিন থেকেই অভিযুক্ত করে চলেছে। কখনো বলেছে তিনি মার্কিন ধনকুবের জর্জ সোরসের টাকায় কাজ করেন, কখনো বলেন তিনি চীন ও পাকিস্তানের সুবিধামতো কাজ করেন। বিদেশযাত্রার আগে রাহুল সম্ভবত পাশার সেই দানই উল্টে দিতে চাইছেন। তাই বারবার তিনি মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জই জানাচ্ছেন না, তাঁর বিরুদ্ধেও বিদেশের হয়ে দেশের ক্ষতি করার অভিযোগ তুলেছেন।

বিজেপি নেতা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কেরলমের রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর অভিযোগ উড়িয়ে রাহুলকে কটাক্ষ করে বলেছেন, ‘এটুকু বলতে পারি তাঁর ফোন নিয়ে কারও বিন্দুমাত্র আগ্রহ নেই। বিজেপির শরিক শিবসেনার নেত্রী সাইনা এনসি বলেছেন, রাহুল হতাশায় ভুগছেন। তাই কখনো ভোট চুরি কখনো ফোন চুরির মতো হাস্যকর কথাবার্তা বলছেন।’ তবে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব রাহুলকে সমর্থন করে বলেছেন, আড়ি পাতা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।

.রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ.

মোদি সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ নতুন নয়। ২০২২ সালে ওই অভিযোগ তুলেছিল নিউইয়র্ক টাইমস। তারা বলেছিল, সেই কারণেই ইসরায়েল থেকে ফোনে আড়ি পাতার যন্ত্র ‘পেগাসাস স্পাইওয়্যার’ ভারত সরকার কিনেছিল। অভিযোগ, এর মাধ্যমে ৩০০ ফোন ট্যাপ করা হয়েছিল। সে নিয়ে মামলা–মোকদ্দমা হয়েছিল। সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন। কিন্তু সন্ত্রাসবাদ ও দেশের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার সব তথ্য জানাতে অস্বীকার করেছিল। সুপ্রিম কোর্টের তদন্তকারী দল ২৯টি ফোন পরীক্ষা করে ৫টিতে ‘ম্যালওয়্যার’ আছে বলে চিহ্নিত করেছিল। ওই পর্যন্তই। নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় কিছুই আর এগোয়নি।

কংগ্রেসের বৈদেশিক শাখার চেয়ারম্যান শ্যাম পিত্রোদার সঙ্গে নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সম্প্রতি বহু কথা হচ্ছে। দুজনেই গুজরাটি, একে অন্যকে চেনেন, পারস্পরিক সখ্য আছে বলেও জানিয়েছেন। এ নিয়ে রাজনীতিতে বেশ চর্চা চলছে। যদিও পিত্রোদা বলেছেন, ব্যক্তিগত সখ্যের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

সেই পিত্রোদা এই প্রসঙ্গে এনডিটিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর ফোনেও আড়ি পাতা হচ্ছে। তাঁর ল্যাপটপে সাইবার হামলা হয়েছে। তাঁর ব্যাংক অ্যাকাউন্টগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, বিশেষজ্ঞেরাও তাঁকে এই বিষয়ে সতর্ক করেছেন। তবে পিত্রোদা বলেছেন, প্রধানমন্ত্রী এমন করতে পারেন বলে তিনি মনে করেন না। আর যা–ই হোক স্ক্রু ড্রাইভার হাতে প্রধানমন্ত্রী নিশ্চয় কম্পিউটারের সামনে বসে পড়েন না।

.মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

২

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

৩

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি

৪

অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

৫

নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি

৬

ভবিষ্যতের ‘আমি’র সঙ্গে কথা বলুন, বদলে যেতে পারে বর্তমান

৭

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

৮

আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাক্রোঁর আলিঙ্গনের ছবি ঘিরে আলোচনা

৯

শ্রমিকেরা কাজে যোগ না দিলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা

১০

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

১১

বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

১২

১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল

১৩

ইনানীতে এখনো জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স

১৪

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক দম্পতি গ্রেফতার

১৫

সোনারগাঁয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদে গরম পানিতে ঝলসে দেয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }