পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা বিজেপি নেতার

পশ্চিমবঙ্গে এনকাউন্টার চলবে, অসুবিধা হলে বাংলাদেশে চলে যান: দিলীপ ঘোষ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

পশ্চিমবঙ্গে পুলিশের এনকাউন্টারের পক্ষে অবস্থান নিয়ে রাজ্যটিকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে তাঁর নীতির সঙ্গে যাঁদের আপত্তি রয়েছে, তাঁদের বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি সমালোচকদের ‘ভিসা ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছেন এই বিজেপি নেতা।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ বলেন, অপরাধকবলিত সমাজকে অপরাধমুক্ত করতে কঠোর পদক্ষেপ জরুরি এবং এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। তাঁর বক্তব্য, অপরাধ দমনে সরকার কোনো আপস করবে না।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করে বিজেপি। এরপর গত ছয় মাসে রাজ্যটিতে পাঁচটি পুলিশি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় বিচারবহির্ভূত বলপ্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের আশঙ্কা, বিচারবিভাগের ওপর আস্থা না রেখে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘একসময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা হয়েছিল। আমরা বাংলাকে উত্তর প্রদেশ ও গুজরাট বানাব। কারও সাহস থাকলে আটকে দেখাক। বাংলায় থাকতে যাদের সমস্যা হচ্ছে, তারা চলে যাক।’

নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘বাংলা উত্তর প্রদেশ হলে সমস্যা কী? যাদের সমস্যা আছে, তারা বাংলাদেশে চলে যেতে পারে। আমি ভিসা ছাড়াই তাদের পাঠিয়ে দেব। আমি দরজা খুলে দিচ্ছি। বাংলায় বসবাস করতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের চলে যাওয়া উচিত।’

অপরাধ দমনে সরকার পিছু হটবে না জানিয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে আরও অনেক কিছু হবে। শুধু এনকাউন্টারের কথা বলছেন কেন? বুলডোজার কি ব্যবহার হচ্ছে না? সমাজ ও রাজনীতিকে অপরাধকবলিত করা হয়েছে। আইন ও পুলিশ পরিস্থিতি ঠিক করতে কাজ করছে।’

বিশ্বের বিভিন্ন দেশ ও ভারতের একাধিক রাজ্যে এনকাউন্টার হয় দাবি করে দিলীপ ঘোষ বলেন, যাদের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, তারা এ ধরনের ব্যবস্থা নেয় না; বরং অপরাধীদের সঙ্গে আপস করে। তাঁর দাবি, তাঁদের সরকার অপরাধীদের সঙ্গে আপস করবে না।

নারীদের, বিশেষ করে হিন্দু নারীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের উদাহরণও দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের মতোই পরিণতি হবে। ৫০০ এনকাউন্টারও যথেষ্ট হবে না। ৫০ বছর ধরে গ্রামবাংলায় অপরাধীরা দায়মুক্তি নিয়ে ঘুরে বেড়িয়েছে, যার ফলে নারীরা ভয়ে ভয়ে বাজার ও অন্যান্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন।’ এ ধরনের পরিস্থিতি আর বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে দীর্ঘদিন ধরে ‘বহিরাগত শক্তি’ হিসেবে আখ্যায়িত করে আসছে তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফলের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করতে ব্যর্থ হলে তৃণমূল দলটিকে ‘বাংলা ও বাঙালিবিরোধী’ হিসেবে তুলে ধরে প্রচার চালায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল আঞ্চলিক পরিচয় ও বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের বিষয়টি সামনে আনে। ওই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসনসংখ্যা ২০১৯ সালের ১৮ থেকে কমে ১২-তে নেমে আসে।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। সরকার পরিবর্তনের পর বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও আঞ্চলিক পরিচয় নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে দিলীপ ঘোষের এই মন্তব্য সামনে এল।

তাঁর বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সতর্ক করে বলেছেন, ব্যতিক্রমী পুলিশি পদক্ষেপকে সমাজের স্বাভাবিক নিয়মে পরিণত করা বিপজ্জনক। তিনি বলেন, ‘এনকাউন্টার একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। এটি একটি ব্যতিক্রমী বিষয়। কিন্তু সমাজে রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকেই যদি নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তবে তা ভয়ংকর হয়ে ওঠে। ব্যতিক্রম কখনও নিয়ম হতে পারে না।’

১

আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কী

২

ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা

৩

আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৬)

৪

শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে প্রশ্ন, পাসপোর্টের করণীয় জানতে ফের চিঠি হাইকমিশনে

৫

আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি

৬

পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে

৭

ঢাকায় ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক, কয়েক জায়গায় বিস্ফোরণ

৮

রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার

৯

১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে

১০

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

১১

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

১২

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

১৩

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীকে চিঠি

১৪

শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি নিয়ে ফের চিঠি হাইকমিশনে

১৫

গোপালগঞ্জে সহিংসতা ছড়ানোর শঙ্কা, চার জেলায় বিশেষ নিরাপত্তার সুপারিশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }