বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত। ফিনল্যান্ড বলছে, হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে।

স্পার্টা-২ নামের জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে, পরে কাছের একটি রুশ জাহাজে ওঠেন। তাঁরা এখন রাশিয়ায় ফিরছেন। শনিবার রাতে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে এ কথা জানান দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন।

চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের দিকে একের পর এক সামরিক ড্রোন পাঠিয়েছে ইউক্রেন। এর কয়েকটি পথ হারিয়ে বাল্টিক অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়ে। এতে আশঙ্কা তৈরি হয় যে যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও পড়ছে।

.

এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, ‘সম্ভবত ইউক্রেন (এ হামলার) পেছনে রয়েছে।’ তিনি আরও বলেন, জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হলো, তা পরিষ্কার নয়।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে যাচ্ছিল। রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে রুশ কর্মকর্তারাও একই তথ্য দিয়েছিলেন।

শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি তাদের জলসীমায় নোঙর করা আছে। তাই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে ফিনল্যান্ড। তবে শেষ পর্যন্ত রুশ জাহাজগুলো ধ্বংসাবশেষ টেনে রাশিয়ায় নিয়ে যেতে পারে।

ফিনল্যান্ড উপসাগরের কোস্টগার্ডের কমান্ডার মিক্কো সিমোলা বলেন, উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

.

হেলসিঙ্কি জানিয়েছে, ফিনল্যান্ড উপসাগরের পূর্বাংশে আকাশ ও সমুদ্রপথে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে। এর উদ্দেশ্য বেসামরিক মানুষকে রক্ষা করা। ড্রোন ঠেকানোর প্রয়োজন হলে কর্তৃপক্ষ যাতে কাজ করতে পারে, সে জন্যও এ ব্যবস্থা।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো এক্সে লেখেন, ‘যুদ্ধ আমাদের প্রতিবেশী এলাকায় ছড়িয়ে পড়ছে। ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ সেখানকার পরিস্থিতি সামাল দিচ্ছে। আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের আছে।’

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়নসন জানান, ঘটনার পর ফিনল্যান্ড ও ন্যাটোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কাজে সুইডেনের যুদ্ধবিমান অংশ নিয়েছে। বিমানগুলো ফিনল্যান্ডের কমান্ডের অধীনে কাজ করছে।

ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সবচেয়ে নতুন সদস্য। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ফিনল্যান্ড ২০২৩ সালে আর সুইডেন ২০২৪ সালে এই সামরিক জোটে যোগ দেয়।

.

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিশাল এক্সে লেখেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রভাব বাল্টিক সাগরে পৌঁছে গেছে। আগ্রাসনকারীর থামার জন্য এটা আরেকটি সংকেত। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না।’

এস্তোনিয়া সরকার জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য তারা নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে। জাহাজটি আগুন নেভানো ও দূষণ মোকাবিলার কাজেও সহায়তা করবে।

মন্তব্য জানতে চাইলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

হেলসিঙ্কিতে রাশিয়ার দূতাবাসও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

.

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এটি রাশিয়ার জাহাজ কোম্পানি ওবোরনলজিস্টিকার সঙ্গে সম্পর্কিত।

ওবোরনলজিস্টিকার ওয়েবসাইট অনুযায়ী, কোম্পানিটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লজিস্টিক সেবা দেয়।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিন বলেন, ‘জাহাজে কী পণ্য আছে, তা নিয়ে এই মুহূর্তে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে জাহাজে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

১

দেশে এ বছর সোনার দাম কত কমল

২

প্রেশার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয় কেন

৩

শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু নয়: শিক্ষামন্ত্রী

৪

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

৫

সংবিধান প্রণয়ন ও অপ্রণয়নে আদালত: বাংলাদেশ প্রেক্ষিত

৬

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

৭

রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে

৮

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

৯

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১১

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয়

১২

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

১৩

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড

১৪

নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো...

১৫

আ.লীগ যেভাবে রাজনীতিতে ফেরার পথ আরও কঠিন করে ফেলল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }