সৌদি আরব সরকারের উদ্যোগ

ফ্রি ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

নুসুক অ্যাপের কুইজে অংশ নিয়ে জেতা যাবে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ প্যাকেজ। প্রতিদিন লটারিতে নির্বাচিত হবেন বিজয়ীরা

বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। এ সুযোগ পেতে অংশ নিতে হবে অনলাইন কুইজ প্রতিযোগিতায়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাপ ‘নুসুক’-এর মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা পাবেন সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ। এর আওতায় থাকবে যাওয়া-আসার বিমান টিকিট, ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাত থাকার ব্যবস্থা। বিজয়ীরা চাইলে তাঁদের সঙ্গে আরও একজনকে নিতে পারবেন।

যেভাবে অংশ নেবেন

বিশ্বের যেকোনো প্রান্তের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলিম ব্যবহারকারীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ জন্য প্রথমে স্মার্টফোনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘Nusuk’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যাপে প্রবেশ করে নাম, ই-মেইল, দেশের নাম ও বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ই-মেইলে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

অ্যাকাউন্ট খোলার পর অ্যাপের মেনু থেকে ‘Game Center’ অথবা ‘Nusuk Challenge’ অপশনে যেতে হবে। সেখানে পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত, ওমরাহর নিয়মকানুন ও ইসলামি ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে কুইজে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

অংশগ্রহণকারীকে একটি বিষয় নির্বাচন করে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির তালিকায় যুক্ত হবে।

লটারিতে জেতার সম্ভাবনা বাড়াতে নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানানো যাবে। এতে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়া যায়, যা লটারিতে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সহায়তা করে।

প্রতিযোগিতায় অংশ নিতে নুসুকের অফিশিয়াল অ্যাপ বা সৌদি কর্তৃপক্ষের যাচাইকৃত মাধ্যম ব্যবহার করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিদিন আরও ১০ জন অংশগ্রহণকারীকে জমজমের পানির বিশেষ কার্ড দেওয়ার কথাও জানানো হয়েছে।

১

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

৩

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৪

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

৫

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

৭

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

৮

দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

৯

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

১০

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত করতে সংসদে বিল

১১

২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের যা শেখানো হবে, জানালেন শিক্ষামন্ত্রী

১২

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল

১৪

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

১৫

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }