সারাদেশ

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

ঝালকাঠি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ের এ প্রতিযোগিতা শেষে ১৩ বিজয়ীর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দিয়েছেন আয়োজকরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর খতিব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের হাতে জায়নামাজ, তসবি, টুপি ও ক্রেস্ট তুলে দেন প্রতিযোগিতার উদ্যোক্তা মিজানুর রহমান বাবলু তালুকদার। অনুষ্ঠানে বাৎসরিক দোয়া ইউনুস পাঠ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মিজানুর রহমান বাবলু তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি সুবিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নজরুল ইসলাম শাহীন তালুকদারের ছোট ভাই। আয়োজনে সহযোগিতা করে পশ্চিম গোপালপুর খতিব বাড়ি জামে মসজিদ কমিটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক আ. কাদের খান, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদ খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. খালেক খান, সাধারণ সম্পাদক মো. বেলাল জোমাদ্দার, যুবদল সভাপতি মো. মনিরুজ্জামান মাস্টার, সুবিদপুর ইউনিয়ন যুবদল নেতা তরিকুল ইসলাম মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সুমন তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মিরাজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজল তালুকদার, সাধারণ সম্পাদক মো. তানভীর খান, সাংগঠনিক সম্পাদক মো. সাগর হোসেন ও যুগ্ম সম্পাদক মো. জসিম আকন। এ ছাড়া স্থানীয় মসজিদ কমিটির নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তাদের আশা, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুন্দর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

১

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

২

তাওহীদের ‘হৃদয়’জুড়ানো ইনিংসে স্বস্তি বাংলাদেশের

৩

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভাঙল একের পর এক রেকর্ড

৪

হামজা-ফারহান কবে আসবেন ঢাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা

৫

নাটোরে মাদরাসার বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার

৬

বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল, বিস্ফোরক দাবি উসমান খাজার

৭

পরীমনির অশ্লীল ভাষার পোস্ট ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন

৮

পরীমনি ইস্যুতে সাংবাদিক রবিউলের পক্ষে যা বললেন সংসদ সদস্য মানসুরা

৯

৭ নভেম্বরের অভ্যুত্থানে কী ঘটেছিল, কী দেখেছিলেন মইনুল হোসেন চৌধুরী

১০

৭ নভেম্বর যেভাবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছিল

১১

৭ নভেম্বর কী ঘটেছিল, কী দেখেছিলাম

১২

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

১৩

৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: তারেক রহমান

১৪

নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবার, একজনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

১৫

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত