সমাজ থেকে অশ্লীলতা বন্ধ করতে নবীজির ৭ নির্দেশ

শেরপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

নাহিদা সুলতানা

ইসলামি জীবনদর্শনের অন্যতম মূলভিত্তি হলো চারিত্রিক পবিত্রতা। সুশৃঙ্খল ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে অশ্লীলতা এবং বেহায়াপনার উচ্ছেদ অপরিহার্য।

আইয়ামে জাহেলিয়াত বা প্রাক-ইসলামি যুগে আরব সমাজ যখন অনৈতিকতা ও অপসংস্কৃতির অতল গহ্বরে নিমজ্জিত ছিল, তখন মহানবী (সা.) সামাজিক ও নৈতিক সংস্কারের এক যুগান্তকারী বিপ্লব আনেন।

অশ্লীলতার উৎসমুখ চিরতরে বন্ধ করতে রাসুল (সা.) যে সুনির্দিষ্ট নীতিমালা দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭টি দিকনির্দেশনা আলোচনা করা হলো:

.

মানবমনের প্রধান প্রবেশদ্বার হলো চোখ। মন্দ কল্পনা ও ব্যভিচারের সূচনা ঘটে অনিয়ন্ত্রিত দৃষ্টির মাধ্যমেই। এ কারণে ইসলামি সমাজব্যবস্থায় অশ্লীলতা রোধে সর্বপ্রথম দৃষ্টি সংযমের নির্দেশ দেওয়া হয়েছে।

রাসুল (সা.) চোখের হেফাজতকে আত্মিক পবিত্রতার প্রধান শর্ত হিসেবে নির্ধারণ করেছেন।

আকস্মিক বা অনিচ্ছাকৃত দৃষ্টির সম্মুখীন হলে করণীয় সম্পর্কে সাহাবি জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, ‘আমি রাসুলকে আকস্মিক দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৫৯)

দৃষ্টির অপব্যবহারকে নবীজি ‘চোখের ব্যভিচার’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘চোখের জিনা হলো (হারাম) দৃষ্টিপাত করা, কানের জিনা হলো (অশ্লীল কথা) শোনা...।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৬১২)। 

সুতরাং মন্দদৃষ্টি বর্জন করাই অশ্লীলতার বিরুদ্ধে প্রধান প্রতিরক্ষাব্যূহ।

.

মানসিক ও দৈহিক শৃঙ্খলার মূল চাবিকাঠি নিহিত রয়েছে বাকসংযম ও জৈবিক চাহিদার নিয়ন্ত্রণে। রাসুল (সা.) মানবচরিত্রের এই সংবেদনশীল অঙ্গ দুটির পবিত্রতা রক্ষার বিনিময়ে মুমিনদের পরম প্রতিদান বেহেশতের নিশ্চয়তা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আমার কাছে তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিব) এবং দুই ঊরুর মধ্যবর্তী অঙ্গের (লজ্জাস্থান) নিরাপত্তার গ্যারান্টি দেবে, আমি তার জন্য বেহেশতের জিম্মাদার হব।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৭৪)

জিবের অনিয়ন্ত্রিত ব্যবহার যেমন গিবত, মিথ্যা ও অশ্লীল বাক্যালাপের জন্ম দেয়, তেমনি লজ্জাস্থানের অবাধ ব্যবহার সমাজকে ব্যভিচারের দিকে ঠেলে দেয়।

.
বিপরীত লিঙ্গের মধ্যকার অবাধ মেলামেশা এবং একাকী নির্জন অবস্থান পাপের উদ্রেক ঘটায়। নবীজি প্ররোচনার এই সামাজিক ফাঁদগুলো আগে থেকেই বন্ধের নির্দেশ দিয়েছেন।
.নারীর প্রতি সহিংসতা নিয়ে কী বলে ইসলাম.

বিপরীত লিঙ্গের মধ্যকার অবাধ মেলামেশা এবং একাকী নির্জন অবস্থান পাপের উদ্রেক ঘটায়। নবীজি প্ররোচনার এই সামাজিক ফাঁদগুলো আগে থেকেই বন্ধের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘কোনো পুরুষ যেন কোনো (বেগানা) নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করে, কারণ তখন তাদের তৃতীয়জন হিসেবে উপস্থিত হয় শয়তান।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২১৬৫)

নির্জনতা বর্জনের মাধ্যমে মানুষের নৈতিক পদস্খলনের সম্ভাবনা সূচনালগ্নেই নস্যাৎ হয়ে যায়।

.

নৈতিকতার অন্যতম মূলভিত্তি হলো লজ্জাশীলতা। এটি অন্তরের এমন একটি গুণ, যা মানুষকে যেকোনো কুরুচিপূর্ণ কাজ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিরত রাখে। যার মধ্যে লজ্জাশীলতা জাগ্রত থাকবে, সে নির্জনেও পাপকর্মে লিপ্ত হতে কুণ্ঠাবোধ করবে।

মহানবী (সা.) বলেন, ‘ইমানের ষাটেরও বেশি শাখা রয়েছে, আর লজ্জাশীলতা হলো ইমানের অন্যতম প্রধান একটি শাখা।’ (সহিহ বুখারি, হাদিস: ৯)

লজ্জাশীলতার চর্চা বাড়লে সামাজিক অশ্লীলতা আপনাতেই সংকুচিত হয়ে আসবে।

.

কথাবার্তায় অশ্লীলতা ও গালাগালি সামাজিক পরিবেশকে দূষিত করে। মুখের কুরুচিপূর্ণ শব্দ কুৎসিত মানসিকতার প্রকাশ ঘটায়।

ভাষার ব্যবহারে সর্বোচ্চ শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়ে রাসুল (সা.) বলেন, ‘ইমানদার ব্যক্তি কখনো কাউকে খোঁটা দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল বা কুরুচিপূর্ণ কথা বলে না এবং গালিগালাজ করে না।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৭৭)

.সমকালের সংস্কৃতি: নবীজি যেভাবে গ্রহণ, বর্জন ও পরিমার্জন করেছেন.
ব্যক্তিগত পর্যায়ে কোনো ভুল বা পাপ সংঘটিত হলে তা গোপন রেখে তওবা করার বিধান দিয়েছে ইসলাম। কোনো পাপকে প্রকাশ্যে চর্চা করা কিংবা তা সাধারণ মানুষের সামনে আলোচনা করা সামাজিক সংক্রামক ব্যাধির মতো।
.

ব্যক্তিগত পর্যায়ে কোনো ভুল বা পাপ সংঘটিত হলে তা গোপন রেখে তওবা করার বিধান দিয়েছে ইসলাম। কোনো পাপকে প্রকাশ্যে চর্চা করা কিংবা তা সাধারণ মানুষের সামনে আলোচনা করা সামাজিক সংক্রামক ব্যাধির মতো।

রাসুল (সা.) বলেন, ‘আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকেই মাফ করা হবে, তবে প্রকাশ করে দেওয়া ব্যক্তিদের ছাড়া। প্রকাশ করার ধরন হলো, কোনো ব্যক্তি রাতে কোনো (পাপের) কাজ করল, যা আল্লাহ গোপন রাখলেন, কিন্তু সকালে উঠে সে বলল, “হে অমুক! আমি কাল রাতে এই কাজ করেছি।” অথচ তার রব পাপটি গোপন রেখেছিলেন, আর সে সকালে উঠে আল্লাহর দেওয়া পর্দা সরিয়ে ফেলল।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৬৯)

.

যৌন নৈরাজ্য ও অশ্লীলতার সয়লাব ঠেকাতে নবীজি একটি বৈধ ও প্রাকৃতিক বিকল্পের সহজলভ্যতা নিশ্চিত করেছেন।

চরিত্র রক্ষায় যুবসমাজকে সঠিক সময়ে বিয়ের নির্দেশনা দিয়ে মহানবী (সা.) বলেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কারণ, তা দৃষ্টিকে অধিক সংযত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা পালন করে, কারণ রোজা তার যৌনপ্রবৃত্তিকে দমন করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)

  • নাহিদা সুলতানা : আলেমা ও প্রাবন্ধিক

.একটি মসজিদ নিয়ে নবীজি (সা.)–এর ব্যতিক্রমী নির্দেশ

১

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

২

যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

৩

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

৪

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

৫

মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন

৬

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৮

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা

৯

ইনফান্তিনোকে হটাতে ইউরোপের বাইরেও সমর্থন পাচ্ছেন ডিয়ালো

১০

একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

১১

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

১২

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের

১৩

পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

১৪

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

১৫

জামায়াতপন্থি আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }