‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি জাতীয় দলকে শক্তিশালী করতে পারে; কিন্তু সেটিই ফুটবলের উন্নয়নের একমাত্র পথ নয়। স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবলের সুযোগ তৈরি করাও জরুরি। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে আজ ভারত ও পাকিস্তানের দুই কোচের কথায় উঠে এসেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই বাস্তবতা।

ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, দেশের সঙ্গে শিকড়ের সম্পর্ক আছে এবং ভালো খেলেন—এমন প্রবাসী ফুটবলারদের দলে নেওয়ায় সমস্যা নেই। অন্যদিকে পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর মতে, ১৫-২০ জন প্রবাসী ফুটবলার এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান হতে পারে না। স্থানীয় ফুটবলের উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই শিরোপা জিতেছে তারা। অন্যদিকে দীর্ঘদিন পর ফাইনালে উঠেও প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান।

.
সারা বিশ্ব থেকে ১৫-২০ জন প্রবাসী খেলোয়াড় এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান হতে পারে না। স্থানীয় খেলোয়াড়দেরও পেশাদার ফুটবল খেলার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে দারুণ প্রতিভা আছে; কিন্তু সেই প্রতিভার বিকাশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল প্রয়োজন।
নলবার্তো সোলানো, কোচ, পাকিস্তান ফুটবল দল
.

ম্যাচের পর সংবাদ সম্মেলনে দুই দেশের ফুটবলের উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের সামর্থ্য এবং প্রবাসী ফুটবলারদের ভূমিকা নিয়ে কথা বলেছেন দুই কোচ।

ভারতের কোচ মুসা বলেন, ‘প্রবাসী ফুটবলারদের পাশাপাশি স্থানীয় তরুণদের ওপরও আস্থা রাখতে হবে।'

.

আর সোলানোর মত, ‘সারা বিশ্ব থেকে ১৫-২০ জন প্রবাসী খেলোয়াড় এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান হতে পারে না। স্থানীয় খেলোয়াড়দেরও পেশাদার ফুটবল খেলার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে দারুণ প্রতিভা আছে; কিন্তু সেই প্রতিভার বিকাশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল প্রয়োজন।’

পাকিস্তানের ফুটবলের উন্নয়নে পেশাদার লিগ চালুর ওপর জোর দিয়েছেন সোলানো। তাঁর আশা, আগামী বছর দেশটিতে প্রথমবারের মতো পেশাদার লিগ চালুর পরিকল্পনা বাস্তবায়িত হবে। ভারতের ঘরোয়া ফুটবলের অগ্রগতির কথাও স্বীকার করেছেন তিনি।

.পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত.
‘ভারতের দিকে তাকান, তাদের কয়েকজন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেছে, আবার অন্য একটি দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে। এটা প্রমাণ করে, ভারতে ফুটবলের কাজটা ভালো হচ্ছে।
নলবার্তো সোলানো, কোচ, পাকিস্তান ফুটবল দল
.

ভারতের অগ্রগতি থেকে পাকিস্তানের শেখার আছে বলেও মনে করেন সোলানো। তাঁর ভাষায়, ‘ভারতের দিকে তাকান, তাদের কয়েকজন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেছে, আবার অন্য একটি দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে। এটা প্রমাণ করে, ভারতে ফুটবলের কাজটা ভালো হচ্ছে।’

.

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো সাম্প্রতিক সময়ে জাতীয় দল শক্তিশালী করতে প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকেছে। হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়াদের মতো ফুটবলারদের অন্তর্ভুক্তি বাংলাদেশের জাতীয় দলেও নতুন মাত্রা যোগ করেছে।

তবে দুই কোচের বক্তব্যে স্পষ্ট, প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পাশাপাশি স্থানীয় খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনাও জরুরি।

.যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

১

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

২

যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

৩

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

৪

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

৫

মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন

৬

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৮

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা

৯

ইনফান্তিনোকে হটাতে ইউরোপের বাইরেও সমর্থন পাচ্ছেন ডিয়ালো

১০

একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

১১

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

১২

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের

১৩

পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

১৪

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

১৫

জামায়াতপন্থি আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }