যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব প্রায়ই পড়ে খেলার মাঠে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কম আলোচনা হয়নি। অথচ ফুটবল দেখাল ভিন্ন এক ছবি।

আজ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিয়ে সৌহার্দ্যের দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল ভারত ও পাকিস্তান। সাফের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তান দলকে প্রথমে গার্ড অব অনার দেয় চ্যাম্পিয়ন ভারত। এরপর ভারতীয় খেলোয়াড়দেরও গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় পাকিস্তান দল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন সৌজন্য বিনিময় যেন মনে করিয়ে দিল, মাঠের লড়াই শেষ হলেও প্রতিপক্ষের প্রতি সম্মান হারিয়ে যায় না।

.

অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে ছিল বাড়তি আগ্রহ। রাজনৈতিক বৈরিতার প্রভাব ফুটবল মাঠেও পড়বে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠেছিল দুই দলের কোচের কাছে। তবে তাঁদের বক্তব্য ছিল পরিষ্কার—মাঠে লড়াই হবে, কিন্তু খেলা শেষে সৌজন্য বিনিময়ে কোনো আপত্তি নেই। বরং প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে কোলাকুলিও করতে রাজি তাঁরা।

.

ভারতীয় কোচ নওশাদ মুসা তো বলেছিলেন, ‘অবশ্যই, আমরা তা করব। প্রয়োজনে তাঁদের সঙ্গে কোলাকুলিও করব।’

.পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত.

শেষ পর্যন্ত শুধু হাত মেলানো কিংবা কোলাকুলিতেই সীমাবদ্ধ থাকেনি সেই সৌহার্দ্য। দুই দল একে অন্যকে গার্ড অব অনার দিয়ে বুঝিয়ে দিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা আর বৈরিতা এক নয়। শিরোপার জন্য মাঠে লড়াই থাকবে, থাকবে হার-জিতের আবেগ। কিন্তু খেলা শেষে প্রতিপক্ষকে সম্মান জানানোও খেলাটির সৌন্দর্যেরই অংশ।

.

রাজনৈতিক টানাপোড়েনের বাইরে ফুটবল যে মানুষকে কাছাকাছি আনতে পারে, ঢাকার সাফ ফাইনাল শেষে ভারত ও পাকিস্তান যেন সেই বার্তাই দিয়ে গেল। ক্রিকেটে যে দৃশ্য সাম্প্রতিক সময়ে বিরল, ফুটবল মাঠে সেটিই হয়ে উঠল সৌহার্দ্যের এক সুন্দর ছবি।

.নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি

১

যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

২

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

৪

মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন

৫

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৭

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা

৮

ইনফান্তিনোকে হটাতে ইউরোপের বাইরেও সমর্থন পাচ্ছেন ডিয়ালো

৯

একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

১০

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

১১

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের

১২

পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

১৩

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

১৪

জামায়াতপন্থি আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে

১৫

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }