‘হার্ডলাইনে’ যাওয়ার হুঁশিয়ারি সাবেক জিএসের

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে ফিরবে সন্ত্রাস-দখলদারত্ব: আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রস্তুতি দ্রুত শুরু না হলে ক্যাম্পাসে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারত্ব ও সিট বাণিজ্যসহ অতীতের অনিয়ম ফিরে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার বলেন, শুধু রাকসু নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও আবার অচল হয়ে পড়ার পথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের কার্যালয়ের পরিস্থিতি এর উদাহরণ। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষক সমিতির কার্যালয় করার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ের চেয়ার-টেবিল পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ছাত্র সংসদগুলোর এমন দৈন্যদশা দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

রাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে আম্মার বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া না হলে তাঁরা দ্রুতই ‘হার্ডলাইনে’ যাবেন। তাঁর ভাষ্য, ব্যক্তিগতভাবে তাঁর কোনো ব্যানার বা রাজনৈতিক সংগঠন নেই। তাই আগে যে নয় দফা দাবি নিয়ে কাজ করেছিলেন, সেই ধারাবাহিকতায় আবারও ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মে ফিরে যাচ্ছেন তিনি।

ছাত্র সংসদের কার্যকারিতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের শিক্ষার্থীদের সমালোচনার প্রসঙ্গ টেনে আম্মার বলেন, অনেকে রাকসুকে ব্যর্থ বলছেন। তবে তাঁরা চান, শিক্ষার্থীরা নিজেদের অবস্থান থেকে একটি সফল রাকসুর দাবি তুলুন এবং তা আদায় করে নিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার মধ্য দিয়েই একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলা সম্ভব। ছাত্র সংসদ নির্বাচন ও এর কার্যক্রম অচল হয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার, প্রতিনিধিত্ব এবং জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্র সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে।

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমিরের শপথ

২

পিরোজপুর জেলা আমির হিসেবে শপথ নিলেন মাওলানা আব্দুর রব

৩

রাজধানীতে বাসে আগুন

৪

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

৫

ভবিষ্যতে যেন কেউ দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে

৬

প্রধানমন্ত্রীর নাম লিখলেন তারেক রহমান, ‘এক্সে’ স্বয়ংক্রিয় অনুবাদে চলে আসে শেখ হাসিনা

৭

হাসানের উজ্জ্বল দিনে বিবর্ণ বাংলাদেশ, মুশফিক-হৃদয়ে আশা

৮

আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯

‘পুলিশি হামলার’ প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

সন্ধ্যার অজুহাতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান কেড়ে নিল প্রশাসন!

১১

শেখ হাসিনাকে আম্মারের চ্যালেঞ্জ, ‘দেশে আয়, দেখব কে বাঁচায়’

১২

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

১৩

আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া : এনসিপি নেত্রী মিতু

১৪

আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিওর বিষয়ে জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন

১৫

দীর্ঘ অপেক্ষার অবসান, ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে প্রথম জাহাজ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত