নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করেছিল প্রশাসন

বিক্ষোভের মুখে খুলে দেওয়া হলো ঢাবির শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

শিক্ষার্থীদের আপত্তির মুখে খুলে দেওয়ার পর গেটে পাহারার ব্যবস্থা

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের কাটাবন-শাহবাগ সড়কসংলগ্ন পকেট গেট খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে হলপাড়ায় জড়ো হয়ে গেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সজীব গেটটি খুলে দেন।

এ সময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামানের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্য। একপর্যায়ে গেট খুলে দেওয়া হলে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, পকেট গেট বন্ধ থাকায় প্রতিদিন যাতায়াতে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে টিউশনি, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য তাঁদের দীর্ঘ পথ ঘুরতে হচ্ছিল। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছিল। এ কারণে তাঁরা গেটটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানান।

এর আগে ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

হলপাড়াসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের হাজারো শিক্ষার্থীর বাইরে যাতায়াতের অন্যতম পথ এই গেট। এটি খোলা থাকলে কাটাবন মার্কেট, আজিজ সুপার মার্কেট ও শাহবাগ এলাকার দিক থেকে আসা যানবাহন সহজেই গেটের সামনে শিক্ষার্থীদের নামিয়ে দিতে পারত। গেট বন্ধ থাকায় তাঁদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছিল।

শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী সাদ আদনান বলেন, ছাত্রলীগ চাইলে পলাশী বা নীলক্ষেতের দিক দিয়ে এসে নাশকতা করে চলে যেতে পারে; এ জন্য পকেট গেট ব্যবহারের প্রয়োজন নেই। অথচ এসব পথ দিয়ে নিয়মিত মানুষের যাতায়াত থাকলেও সেখানে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, গেট বন্ধ রাখায় নিরাপত্তা নিশ্চিত হওয়ার চেয়ে শিক্ষার্থীদের ভোগান্তিই বেড়েছে।

একই হলের শিক্ষার্থী কাউছার ইসলাম বলেন, গেট বন্ধ থাকলে কাটাবন ও সায়েন্স ল্যাব এলাকায় যেতে অনেক পথ ঘুরতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে। অনেক শিক্ষার্থী টিউশনি করে চলেন। তাঁদের জন্য গেটটি খোলা রাখা জরুরি। সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ নিয়মিত এই পথ ব্যবহার করেন বলেও জানান তিনি।

গেট খুলে দেওয়ার বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সজীব বলেন, নিরাপত্তার স্বার্থে তাঁরা গেটটি বন্ধ রাখতে চেয়েছিলেন। কিন্তু চলাচলে অসুবিধার কারণে শিক্ষার্থীরা গেটটি ভেঙে ফেলার অবস্থান নেন। তাঁদের সঙ্গে সংঘাতে না গিয়ে গেট খুলে দেওয়া হয়েছে।

তিনি জানান, গেট খোলার পর সেখানে হলের দুজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করে একজন পুলিশ সদস্য মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

সহকারী প্রক্টর আরও বলেন, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও অমর একুশে হলের দুটি বন্ধ গেটও ভেঙে ফেলা হয়েছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাঁরা নিশ্চিত নন। সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থী, নাকি বহিরাগত—সে বিষয়েও সন্দেহ রয়েছে বলে জানান তিনি।

১

বিক্ষোভের মুখে খুলে দেওয়া হলো ঢাবির শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট

২

আওয়ামী লীগবিরোধী ঐক্য গড়তে ২৭ নভেম্বর জাতীয় সংলাপের প্রস্তুতি

৩

‘জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী’

৪

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, যা জানালেন আইনমন্ত্রী

৫

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

৬

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

৭

শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দুই সংসদ সদস্য

৮

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

৯

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, শুরু এনসিপির সঙ্গে

১০

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতেই ৫০০ কোটি টাকার হাসপাতাল নির্মাণের কাজ!

১১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

১২

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

১৩

খুলনায় বিএনপি নেতাকে গুলি

১৪

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

১৫

মুকুটের আড়ালে কেলেঙ্কারি, ৭৪ বছরের মিস ইউনিভার্সের ১০ বিতর্ক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }