আইনি প্রক্রিয়ায় বিষয়টি বিবেচনাধীন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, যা জানালেন আইনমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

গোপালগঞ্জে সহিংসতার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কি না, খতিয়ে দেখছে সরকার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ সেখানে তাণ্ডব চালিয়ে ভেবেছিল, সরকার তাদের মতোই গুলি চালাবে। কিন্তু বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, গণহত্যার মাধ্যমে দলটি ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এসব ঘটনার জন্য তাদের কোনো অনুশোচনা নেই।

অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ওই ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ বলে চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আইনমন্ত্রীর দাবি, একই সময়ে ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন আইনমন্ত্রী।

জুলাই আন্দোলনে জেন-জির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশ ও জাতিকে দুঃসময় থেকে বের করে আনতে এই প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, পরিবারের সদস্যদের আহাজারি এবং বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।

১

বিক্ষোভের মুখে খুলে দেওয়া হলো ঢাবির শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট

২

আওয়ামী লীগবিরোধী ঐক্য গড়তে ২৭ নভেম্বর জাতীয় সংলাপের প্রস্তুতি

৩

‘জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী’

৪

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, যা জানালেন আইনমন্ত্রী

৫

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

৬

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

৭

শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দুই সংসদ সদস্য

৮

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

৯

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, শুরু এনসিপির সঙ্গে

১০

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতেই ৫০০ কোটি টাকার হাসপাতাল নির্মাণের কাজ!

১১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

১২

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

১৩

খুলনায় বিএনপি নেতাকে গুলি

১৪

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

১৫

মুকুটের আড়ালে কেলেঙ্কারি, ৭৪ বছরের মিস ইউনিভার্সের ১০ বিতর্ক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }