প্রথম দিনেই লিড নিয়ে বড় সংগ্রহের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল

ব্যাটিং ব্যর্থতায় ‘এ’ দলের অস্বস্তিময় দিন

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম চার দিনের ম্যাচের শুরুর দিনে ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। অল্পতে অলআউট হওয়ার পর, বল হাতে স্বাগতিকদের তেমন চ্যালেঞ্জও জানাতে পারেনি ইকবাল-এনামুলরা।

প্রিটোরিয়ায় রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শাহাদাত হোসেন করেন সর্বোচ্চ ২৩ রান। দলের আর কারো রান ২০ ছাড়ায়নি। জবাবে ২ উইকেটে ১৭০ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। লিড নিয়েছে ৪৮ রানের। মার্কেস অ্যাকারম্যান ৮০ ও জুবাইর হামজা ৭০ রানে অপরাজিত আছেন। টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাত ক্রিকেটার আছেন বাংলাদেশ একাদশে। দক্ষিণ আফ্রিকা একাদশে এই সংখ্যা পাঁচ। 

দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ, ৮ রান করে পঞ্চম ওভারে ফিরে যান নাঈম শেখ। সেই ধাক্কা দ্বিতীয় উইকেটে সামাল দেওয়ার চেষ্টা করেন সদ্যই জাতীয় দল থেকে বাদ পড়া মাহমুদুল হাসান জয় ও শাহাদাত।

২৪ রানের ওই জুটি ভাঙে জেরল্ড কুটসিয়ার বলে। মাহমুদুলের ব্যাট-প্যাডের ফাঁক গলে বল লাগে স্টাম্পে। কুটসিয়ার বলেই ১৯তম ওভারে ফেরেন শাহাদাত।


এরপর আর কেউ থিতু হতে পারেননি ক্রিজে। ২২তম ওভারে শেপো মোরেকির করা শর্ট ডেলিভারিতে হুকের চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন জাকির হাসান। পরের ওভারে মাহিদুল ইসলাম অঙ্কন ফেরেন স্লিপে ক্যাচ দিয়ে।

কয়েক দিন আগে ইমার্জিং দলের হয়ে দারুণ ব্যাটিংয়ে প্রশংসা পান অঙ্কন। এখানে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি।

স্বীকৃত সব ব্যাটসম্যানের বিদায়ের পর, লোয়ার অর্ডারের তিন জন মিলে যোগ করেন ৩৫ রান, যার ১৮ রানই আসে ১০ নম্বরে নামা আল ফাহাদের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন কুটসিয়া ও শেপো এনটুলি।

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও। প্রথম ওভারেই ফেরেন লেসেগো সেনোকওয়ানে। ফাহাদের লাফিয়ে ওঠা বল তার ব্যাটে লেগে সরাসরি আঘাত হানে স্ট্যাম্পে। আর সপ্তম ওভারে দিনের শেষ সাফল্য পায় বাংলাদেশ, দিথোলকে ফেরান এনামুল হক।

এরপর, মজবুত জুটি গড়েন হামজা ও অ্যাকারম্যান। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেছেন ১৪৯ রান। ৯৯ বলের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন হামজা, আর অ্যাকারম্যান ৮৭ বলের ইনিংসে মেরেছেন আটটি চার ও দুটি ছক্কা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ দল: ৪৪.৩ ওভারে ১২২/১০ (জয় ১৯, নাঈম ৮, শাহাদাত ২৩, জাকির ১১, মাহিদুল ৪, আফিফ ৮, নাঈম হাসান ৭, মুরাদ ৮*, এনামুল ৩, ফাহাদ ১৮, ইকবাল ৪; ইউসুফ ১২-৩-২২-২, মোরেকি ১২-৩-৩৮-২, কুটসিয়া ১১-২-৩১-৩, পটগেইটার, ৫-০-১৮-০, এনটুলি ৪.৩-২-৬-৩)

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল: ৩৫.১ ওভারে ১৭০/২ (সেনোকওয়ানে ০, দিথোল ১০, হামজা ৭০*, অ্যাকারম্যান ৮০*; ফাহাদ ৬-১-২৬-১, ইকবাল ৪-০-১৫-০, এনামুল ৮.১-১-৩৩-১, নাঈম ৭-০-৪৬-০, মুরাদ ১০-১-৪২-০)

বিষয়:

ক্রিকেট

ব্যাংকের গ্রাহকদের ১ কোটি টাকা আত্মসাৎ, পিবিআইয়ের তদন্তে বের হলো জালিয়াতির কৌশল

প্রত্যাবাসন অনিশ্চিত, মিয়ানমারের পুরোনো অস্বীকৃতিই বহাল

তিস্তা মহাপরিকল্পনা: বাংলাদেশের স্বার্থে কেন জরুরি?

রাবিতে ১৬ মাসেও প্রতিবেদন জমা হয়নি ১৬ সদস্যের সত্যানুসন্ধান কমিটির

একাত্তরের কালোছায়া বেলুচিস্তানে: মানচিত্র বদলায়, কৌশল বদলায় না

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

সাভারে ওরস বাতিলের দাবি, প্রশাসনের কাছে ‘তৌহিদী জনতার’ স্মারকলিপি

ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

১০

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা ভাঙা নিয়ে প্রশ্ন

১১

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

১২

অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

১৩

সেই মাদরাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল

১৪

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৫

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত