আল জাজিরার প্রতিবেদন

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের। ছবি: রয়টার্স ছবি:
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের। ছবি: রয়টার্স

ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে তেহরানের আর্থিক স্বার্থগুলোকে লক্ষ্যবস্তু করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 

সোমবার (২৪ আগস্ট) বেসেন্ট জানান, বিশ্বের কোনও দেশ ও কোম্পানিগুলো যেন তেহরানের সঙ্গে কোনও ধরনের ব্যবসা করতে না পারে, সেই লক্ষ্যে তেলসহ ইরানের আয়ের সমস্ত উৎসকে লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো তেহরান সম্পূর্ণ একঘরে না হওয়া পর্যন্ত এই স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন ছিন্ন করা।’

ইরানের কাছ থেকে তেল কেনা ও দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধ করার বিষয়ে ‘সহযোগীদের’ সতর্ক করেছেন বেসেন্ট। তিনি বলেন, বিশ্বের সব দেশকে অবশ্যই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে হবে। নতুন নিষেধাজ্ঞার আওতায় তেহরানের বাণিজ্য অংশীদাররা ‘সেকেন্ডারি পেনাল্টি’ বা পরোক্ষ শাস্তির সম্মুখীন হতে পারে বলেও জোর দেন তিনি। 

বেসেন্ট সতর্ক করে বলেন, ‘কেউই মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়।’ তিনি আরও বলেন, যদি কোনও দেশ বা সত্তা ‘লেনদেনে সহায়তা করে এবং এমন কোনো ইকোসিস্টেমের অংশ হয় যা ইরানের তেলকে অর্থে এবং সেই অর্থকে নিপীড়নের হাতিয়ারে রূপান্তর করে, তবে তাদেরকেও লক্ষ্যবস্তু করা হবে।’

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার এই ক্যাম্পেইনের নাম দেয়া হয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিকে প্রতিহত করতে ফ্রান্সের উপকূলে মিত্রবাহিনীর ঐতিহাসিক ল্যান্ডিংয়ের সঙ্গে তুলনা করে বেসেন্ট একে ‘ইকোনমিক ডি-ডে’ বলেও অভিহিত করেছেন।

বেসেন্ট জানান, বিশ্বনেতাদের ফোন করে ‘ইরানের সরকারের সঙ্গে তাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানাচ্ছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে, তারা আমাদের অংশীদারত্বের সুফল ভোগ করবে। আর যারা নিজেদেরকে ইরান সরকারের সঙ্গে যুক্ত রাখবে, তাদেরও একঘরে দশার ভাগীদার হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে ‘ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি লাইফলাইনকে’ টার্গেট করা হয়েছে। সেগুলো হলো–ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল এবং নৌপরিবহন।

সূত্র: আল জাজিরা

ব্যাংকের গ্রাহকদের ১ কোটি টাকা আত্মসাৎ, পিবিআইয়ের তদন্তে বের হলো জালিয়াতির কৌশল

প্রত্যাবাসন অনিশ্চিত, মিয়ানমারের পুরোনো অস্বীকৃতিই বহাল

তিস্তা মহাপরিকল্পনা: বাংলাদেশের স্বার্থে কেন জরুরি?

রাবিতে ১৬ মাসেও প্রতিবেদন জমা হয়নি ১৬ সদস্যের সত্যানুসন্ধান কমিটির

একাত্তরের কালোছায়া বেলুচিস্তানে: মানচিত্র বদলায়, কৌশল বদলায় না

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

সাভারে ওরস বাতিলের দাবি, প্রশাসনের কাছে ‘তৌহিদী জনতার’ স্মারকলিপি

ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

১০

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা ভাঙা নিয়ে প্রশ্ন

১১

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

১২

অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

১৩

সেই মাদরাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল

১৪

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৫

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত