আদালতে মামলা করেছেন আরমান উদ্দিন

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্ট
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

আমির হোসেনের দাবি, ঘটনার পর তিনি লোহাগাড়া থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নেওয়ার কথা বলে ঘটনাস্থলে গেলেও পরে মামলা নেয়নি। এ কারণে তিনি আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। গত রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে লোহাগাড়ার আমিরাবাদের প্রবাসী আমির হোসেন এই মামলাটি করেন। বিষয়টি সোমবার (২৪ আগস্ট) জানাজানি হয়। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে (এএসপি) নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন—মো. আরিফ উদ্দীন, শওকত আলী, মো. আদিল, মো. আনোয়ার ও জয়নাল আবেদীন। এছাড়া মামলায় ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামি আরিফ উদ্দীন ও শওকত আলীসহ কয়েকজন আমির হোসেনের কাছে দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আমির হোসেন লোহাগাড়ার আজিজ কমপ্লেক্স এলাকায় চারতলা ভবন নির্মাণ করে নিচতলায় দোকান এবং অন্য অংশে ভাড়াটে রেখেছেন। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত ৩ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে আসামিরা লোহাগাড়ার আজিজ কমপ্লেক্স এলাকায় আমির হোসেনের মালিকানাধীন মার্কেটের নিচতলায় এক ভাড়াটের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকান থেকে প্রায় ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা মূল্যের মালামাল এবং ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরে দোকানের ওই অংশে নতুন তালা লাগিয়ে দেওয়া হয় এবং ভবনের অন্য ভাড়াটেদের আসামিদের মাধ্যমে ভাড়া দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এই বিষয়ে থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ মামলা নেয়নি।

বাদীর দাবি, গত ২০ আগস্ট সকালে আসামিরা পুনরায় ওই মার্কেটে বৈঠক করেন। সেখানে আরিফ উদ্দীন ২০ লাখ টাকা চাঁদা না দিলে দোকান ও ঘরের দখল ছাড়বেন না বলে হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, এ সময় আরমান উদ্দিন মুঠোফোনের মাধ্যমে আমির হোসেনকে তাদের কথামতো চলার জন্য চাপ দেন। একপর্যায়ে আসামিরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে জখম করেন এবং তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

বাদী আমির হোসেনের আইনজীবী কবির জিলান বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সাতকানিয়া সার্কেলের এএসপিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমির হোসেনের দাবি, ঘটনার পর তিনি লোহাগাড়া থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নেওয়ার কথা বলে ঘটনাস্থলে গেলেও পরে মামলা নেয়নি। এ কারণে তিনি আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।

তবে থানায় অভিযোগ করার বিষয়টি অস্বীকার করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, 'এমন কোনো ঘটনা নিয়ে কেউ থানায় মামলা করতে আসেননি। বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। আদালতে মামলার বিষয়েও আমার কাছে কোনো তথ্য নেই।'

এদিকে সব অভিযোগ অস্বীকার করে এমপির পিএস আরমান উদ্দিন টিবিএসকে বলেন, 'আমি ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ৭ আগস্ট থেকে সৌদি আরবে অবস্থান করছি। ২০ আগস্ট বাংলাদেশে উপস্থিত থেকে বাদীর সঙ্গে বৈঠক করার প্রশ্নই আসে না। বাদীকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না। আমার বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।' 

ব্যাংকের গ্রাহকদের ১ কোটি টাকা আত্মসাৎ, পিবিআইয়ের তদন্তে বের হলো জালিয়াতির কৌশল

প্রত্যাবাসন অনিশ্চিত, মিয়ানমারের পুরোনো অস্বীকৃতিই বহাল

তিস্তা মহাপরিকল্পনা: বাংলাদেশের স্বার্থে কেন জরুরি?

রাবিতে ১৬ মাসেও প্রতিবেদন জমা হয়নি ১৬ সদস্যের সত্যানুসন্ধান কমিটির

একাত্তরের কালোছায়া বেলুচিস্তানে: মানচিত্র বদলায়, কৌশল বদলায় না

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

সাভারে ওরস বাতিলের দাবি, প্রশাসনের কাছে ‘তৌহিদী জনতার’ স্মারকলিপি

ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

১০

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা ভাঙা নিয়ে প্রশ্ন

১১

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

১২

অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

১৩

সেই মাদরাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল

১৪

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৫

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত