ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

চট্টগ্রাম ব্যুরো
| প্রিন্ট সংস্করণ
জমানো টাকা ফেরতে চেয়ে চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালিশহর অফিসের সামনে বিক্ষোভ= ছবি- সংগৃহীত। ছবি:
জমানো টাকা ফেরতে চেয়ে চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালিশহর অফিসের সামনে বিক্ষোভ= ছবি- সংগৃহীত।

চট্টগ্রামে জমানো টাকা ফেরত চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) হালিশহর অফিসের সামনে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। সোমবার দুপুরে প্রায় শতাধিক গ্রাহক ব্যাংকের সামনে জড়ো হয়ে টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে মায়ের চিকিৎসার জন্য ব্যাংকে রাখা টাকা তুলতে না পারার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মো. আলাউদ্দিন নামের এক আমানতকারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ব্যাংকের কর্মকর্তাদের কাছে টাকা ফেরত দেওয়ার অনুরোধ করছেন আলাউদ্দিন। একপর্যায়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মা অসুস্থ। চিকিৎসা করাতে পারছি না। টাকা এখন দিবেন, এখন। আমি হার্টের রোগী। এখন টাকা দিবেন। আমার মা খুবই অসুস্থ। আমার মা মরে গেলে ফেরত দিবে সে? টাকা এখন দিতে হবে।’

এ সময় ব্যাংকের সামনে থাকা আরেক নারী গ্রাহককেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। পরে ব্যাংকের কর্মকর্তা ও আমানতকারী অ্যাসোসিয়েশনের নেতারা তাদের বুঝিয়ে শান্ত করেন।

আমানতকারীদের সংগঠনটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, আলাউদ্দিনের সারাজীবনের সঞ্চয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবর্তক শাখায় এফডিআর করা রয়েছে। তার মা বর্তমানে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এর আগেও অনেকবার তিনি টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এমনকি উনার মা যে হাসপাতালে, সেটার ভিডিও করে পর্যন্ত ব্যাংকের কর্মকর্তাদের দেখিয়েছেন। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা বলেন, ঢাকায় জানাতে হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসবে।’

আলাউদ্দিন নিজেও হৃদ্‌রোগে আক্রান্ত উল্লেখ করে তিনি বলেন, ‘উনার ওপেন হার্ট সার্জারি করা। আজকের কর্মসূচিতে তিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন। একপর্যায়ে মায়ের অসুস্থতার কথা বলে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে আমরা তাকে বুঝিয়ে শান্ত করি।’

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আলাউদ্দিনের বিষয়টি প্রবর্তক শাখার ব্যবস্থাপককে জানানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর হোসেন। তবে ওই শাখার ব্যবস্থাপক ফোনে তাকে জানিয়েছেন, এভাবে টাকা দেওয়া সম্ভব নয়।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাল উনাকে নিয়ে আমরা ওই শাখায় যাব। আশা করি কোনো একটা সুরাহা হবে।’

আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকে টাকা জমা রাখলেও প্রয়োজনের সময় নিজেদের আমানতের পুরো অর্থ তুলতে পারছেন না তারা। বিশেষ করে চিকিৎসা, পারিবারিক প্রয়োজন ও অন্যান্য জরুরি খরচের জন্য টাকা প্রয়োজন হলেও বিভিন্ন শাখায় গিয়ে তারা নানা সমস্যার মুখে পড়ছেন।

সোমবারের কর্মসূচিতে কয়েকজন আমানতকারীর জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখাগুলোর সঙ্গে কথা বলে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানান জাহাঙ্গীর হোসেন। একই সঙ্গে অন্য গ্রাহকদের জরুরি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানোর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

ব্যাংকের সামনে বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা তাদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে দ্রুত টাকা তোলার সুযোগ দেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি শারমিন আক্তারসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
 

চোটে ছিটকে যাওয়া পেসার তৃষ্ণার বদলি ১৭ বছরের ফারজানা

বরখাস্ত প্রসঙ্গে ইংলিশ কোচ জোন্স বললেন ‘আমি এখনো চাকরিতে আছি’

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সিসিটিভির ভয়েই বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছিলেন সিদ্ধার্থ

নীলফামারীতে জামায়াত ও বিএনপি এমপির বিতণ্ডা

প্রতিরোধের মুখে অস্ত্র রেখেই পালাল বিএসএফ

দক্ষিণ আফ্রিকায় ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ ‘এ’ দলের

কক্সবাজারে ডুবে যাওয়া নৌযান নিউ জিল্যান্ডের পরিবারটির, সেখানে থাকতেন তারা

১০

পাকিস্তানের ওপর কেন ভরসা ওয়াশিংটনের

১১

আর্থিক প্রলোভনে জুলাই শহীদদের তথ্য সংগ্রহের অভিযোগ

১২

মস্কোয় সিআইএ পরিচালক র‌্যাটক্লিফ, মার্কিন সামরিক বিমানের গোপন সফর ঘিরে নানা প্রশ্ন

১৩

ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের এশিয়া কাপ প্রস্তুতি

১৪

ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে কি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

ইমরান খানের ‘অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে’ পাকিস্তান সরকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত