প্রিমিয়ার লিগ

শেষ মুহূর্তের নাটকে নিউক্যাসলের মাঠে হার এড়াল লিভারপুল

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
অন্তিম মুহূর্তে গোল করে দলকে বাঁচান দমিনিক সোবোসলাই (মাঝে)। ছবি: সংগৃহীত ছবি:
অন্তিম মুহূর্তে গোল করে দলকে বাঁচান দমিনিক সোবোসলাই (মাঝে)। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের এক চরম উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। ম্যাচের নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমের অন্তিম মুহূর্তে ডমিনিক সোবোসলাইয়ের সফল স্পট কিকে নিশ্চিত হার থেকে রক্ষা পায় অলরেডরা। এর মধ্য দিয়ে আন্দোনি ইরাওলার কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করল লিভারপুল।

রোববার (২৩ আগস্ট) সেন্ট জেমস পার্কে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় লিভারপুল। পঞ্চম মিনিটে সুইডিশ ফরোয়ার্ড অ্যান্থনি এলাঙ্গার দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিক নিউক্যাসল। প্রথমার্ধে এই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জমে ওঠে লড়াই। ৫৫ মিনিটে দূরপাল্লার জোরালো শটে লিভারপুলকে ১-১ সমতায় ফেরান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। 

তবে সেই স্বস্তি স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৫৭ মিনিটে একক নৈপুণ্যে গোল করে নিউক্যাসলকে আবার ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার জো উইলক। ম্যাচ যখন নিউক্যাসলের জয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ম্যাচের একদম শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম হয়। ইনজুরি টাইমে ডি-বক্সে লিভারপুলের অভিষিক্ত উইঙ্গার ভিক্টর মুনিয়োজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ভিজিটররা।

যোগ করা সময়ের নবম মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলের পরাজয় এড়ান হাঙ্গেরির মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। শেষ পর্যন্ত অলরেডরা পরাজয় এড়ালেও, প্রথম ম্যাচেই প্রকাশ পাওয়া রক্ষণের জঘন্য রূপ ভাবনায় ফেলবে কোচ ইরাওলাকে। ম্যাচ শুরুর আগে সম্প্রতি ৭৫ বছর বয়সে প্রয়াত দুই ক্লাবেরই সাবেক তারকা কেভিন কিগানকে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে

৫ গোলের জয়ে লা লিগা শুরু বার্সেলোনার

কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

শেষ মুহূর্তের নাটকে নিউক্যাসলের মাঠে হার এড়াল লিভারপুল

শ্বাসরুদ্ধকর জয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

তহুরার হ্যাটট্রিকে রাজশাহী স্টার্সের বড় জয়ে শেষ

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু

মেসির গোলও যথেষ্ট হলো না মায়ামির জন্য

১০

রোমাঞ্চকর জয়ে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

১১

দুইবার জীবন পেয়ে পাডিক্কালের সেঞ্চুরি, ভারতের ৩০০

১২

এনআইডি-পাসপোর্টসহ স্পর্শকাতর তথ্য ফাঁস, তিন বছরে ৬৮ ঘটনা

১৩

৭৫০ বলেই শেষ টেস্ট! স্টার্ক-শরিফুলের তাণ্ডবে ম্যাকাইতে রেকর্ডের পর রেকর্ড

১৪

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ

১৫

ব্রাজিলের ম্যাচ কি ঢাকায়? জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে সিবিএফ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত