শ্রীলঙ্কা-ভারত কলম্বো টেস্ট

দুইবার জীবন পেয়ে পাডিক্কালের সেঞ্চুরি, ভারতের ৩০০

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
সেঞ্চুরির পর দেবদূত পাডিক্কাল। ছবি ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেসবুক ছবি:
সেঞ্চুরির পর দেবদূত পাডিক্কাল। ছবি ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেসবুক

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের পর, কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন দেবদূত পাডিক্কাল

মুখোমুখি দ্বিতীয় বলে পয়েন্টে ক্যাচ দিয়ে বেঁচে গেলেন দেবদূত পাডিক্কাল। দুই ওভার পর, স্লিপে আরেকবার জীবন পেলেন তিনি। এরপর আর শ্রীলঙ্কাকে কোনো সুযোগ দিলেন না টপ অর্ডার ব্যাটসম্যান। তার চমৎকার সেঞ্চুরিতে শক্ত ভিত পেল ভারত। কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের রান ৫ উইকেট হারিয়ে ঠিক ৩০০।

শূন্য ও এক রানে জীবন পাওয়া পাডিক্কাল করেছেন ১১৭ রান। তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটি গড়া ১২ চারে। লঙ্কানদের বিপক্ষে গলে আগের টেস্টেও তিন অঙ্কের স্বাদ পান বাঁহাতি এই ব্যাটসম্যান। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১৬৭ রান করেন তিনি। পাডিক্কালের সঙ্গে ১২০ রানের জুটিতে ৬টি চারে ঠিক ৫০ রান করেছেন শুবমান গিল। চারটি চারে ৪৩ রান এসেছে রাভিন্দ্রা জাদেজার ব্যাট থেকে।

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। একাদশ ওভারে লাহিরু কুমারার বলে কট বিহাইন্ড হয়ে যান লোকেশ রাহুল। ওই ওভারের শেষ বলে পয়েন্টে পাডিক্কালের ক্যাচ ফেলেন সোনাল দিনুশা। লাহিরুর পরের ওভারে অল্পের জন্য বেঁচে যান পাডিক্কাল। আর চতুর্দশ ওভারে কেশারা নুওয়ান্থার বলে স্লিপে তার ক্যাচ ছাড়েন ধানাঞ্জায়া ডি সিলভা।

শুরুতে ধুঁকতে থাকা পাডিক্কাল নিজেকে দ্রুত গুছিয়ে নেন। আরেক প্রান্তে আত্মবিশ্বাসী ব্যাটিং করতে থাকেন ইয়াশাসভি জয়সওয়াল। তবে আসিথা ফের্নান্দোকে পাঁচ বলে তিনটি চার মারার পরের ডেলিভারিতে বোল্ড হয়ে যান ভারতীয় ওপেনার (৯ চারে ৪৫)।

এরপর দলকে টানেন পাডিক্কাল ও গিল। তাদের জুটিতে দুইশর কাছে পৌঁছে যায় ভারতের রান। এই সময়ে ৯০ বলে ফিফটি স্পর্শ করেন পাডিক্কাল। গিলের পঞ্চাশ আসে ৯৯ বলে। নিজের ইনিংসটি আর বড় করতে পারেননি ভারত অধিনায়ক। আসিথার বলে ধরা পড়েন কিপার নিরোশান ডিকওয়েলার গ্লাভসে। হাতে বলের আঘাত পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন রিশাভ পান্ত।

ওই ধাক্কার পর জাদেজাকে নিয়ে দলের রান বাড়ান পাডিক্কাল। ৭০তম ওভারে প্রাবাথ জায়াসুরিয়াকে টানা দুই চার মেরে ৯৯ রানে পৌঁছে যান তিনি। এক বল পর সিঙ্গল নিয়ে পা রাখেন কাঙ্ক্ষিত ঠিকানায়।

২০১৮-১৯ মৌসুমে চেতেশ্বর পুজারার পর, তিন নম্বরে নেমে টানা দুই টেস্টে সেঞ্চুরি পেলেন ভারতের কোনো ব্যাটসম্যান। চার টেস্টে পাডিক্কালের সেঞ্চুরি হয়ে গেল দুটি, সঙ্গে ফিফটি আছে একটি।

এক সময় মনে হচ্ছিল, পাডিক্কাল ও জাদেজার জুটিতে দিনের খেলা শেষ করবে ভারত। কিন্তু ৭৭তম ওভারে পাডিক্কালের বিদায়ে ভাঙে ৭৪ রানের যুগলবন্দি। নুওয়ান্থার চমৎকার এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান সেঞ্চুরিয়ান। দিনের শেষ ওভারে আসিথার বলে স্টাম্প হারান জাদেজাও।

৩৩ বছর ১৪৫ দিন বয়সে এদিন টেস্ট অভিষেক হয় সারানশ জৈনের। একবিংশ শতাব্দিতে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হওয়া ভারতীয় ক্রিকেটার তিনি। সব মিলিয়ে ভারতীয়দের মধ্যে দশম। দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নামা এই অলরাউন্ডারের সঙ্গে ক্রিজে আছেন ধ্রুব জুরেল।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩০০/৫ (জয়সওয়াল ৪৫, রাহুল ১৮, পাডিক্কাল ১১৭, গিল ৫০, পান্ত ৩, জাদেজা ৪৩, জুরেল ৭*, সারানশ ৪*; আসিথা ১৬-৫-৪৬-৩, লাহিরু ১৩-৪-৩৮-১, জায়াসুরিয়া ২৭-৪-৯০-০, নুওয়ান্থা ২২-০-৯৩-১, দিনুশা ১-০-২-০, ধানাঞ্জায়া ২-০-৮-০, মিশারা ৪-০-১৬-০)


 

৫ গোলের জয়ে লা লিগা শুরু বার্সেলোনার

কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

শেষ মুহূর্তের নাটকে নিউক্যাসলের মাঠে হার এড়াল লিভারপুল

শ্বাসরুদ্ধকর জয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

তহুরার হ্যাটট্রিকে রাজশাহী স্টার্সের বড় জয়ে শেষ

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু

মেসির গোলও যথেষ্ট হলো না মায়ামির জন্য

রোমাঞ্চকর জয়ে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

১০

দুইবার জীবন পেয়ে পাডিক্কালের সেঞ্চুরি, ভারতের ৩০০

১১

এনআইডি-পাসপোর্টসহ স্পর্শকাতর তথ্য ফাঁস, তিন বছরে ৬৮ ঘটনা

১২

৭৫০ বলেই শেষ টেস্ট! স্টার্ক-শরিফুলের তাণ্ডবে ম্যাকাইতে রেকর্ডের পর রেকর্ড

১৩

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ

১৪

ব্রাজিলের ম্যাচ কি ঢাকায়? জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে সিবিএফ

১৫

ব্যাটিং ব্যর্থতায় ‘এ’ দলের অস্বস্তিময় দিন

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত