লা লিগা

রোমাঞ্চকর জয়ে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

লা লিগায় নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে করেছে রিয়াল মাদ্রিদ। তবে জয়টি এসেছে বেশ নাটকীয়ভাবে। এস্পানিওলের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচে সমতা ফেরার পর পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল জোসে মরিনিয়োর দল। শেষ পর্যন্ত বদলি হিসেবে মাঠে নামা তরুণ ফরোয়ার্ড কার্লোস এস্পির গোলে ২–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। নবম মিনিটে ডি-বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পায় রিয়াল। আর্দা গিলের নিখুঁত ক্রস থেকে ভিড়ের মধ্যে উঠে দুর্দান্ত হেডে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল।

তবে প্রথম ২৫ মিনিটে রিয়ালের আধিপত্যের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় এস্পানিওল। ৩০তম মিনিটে সমতাও ফেরায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে আসা পাস পেয়ে ছয় গজ বক্সের সামনে ঠাণ্ডা মাথায় শটে তিবো কোর্তোয়াকে পরাস্ত করেন আলেক্স কালাত্রাভা। লা লিগায় ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই গোলের খাতা খুললেন ২৬ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার।

প্রথমার্ধের শেষ দিকে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। গোলরক্ষকের ভুলে হঠাৎ সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু তা কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা। অন্যদিকে, বিরতির ঠিক আগে ফাঁকায় বল পেয়েও হেড ঠিকমতো নিতে পারেননি রবের্তো ফের্নান্দেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের কাছাকাছি যায় রিয়াল। ৫৩তম মিনিটে বেলিংহ্যামের জোরালো হেড একহাত দিয়ে ঠেকিয়ে দেন এস্পানিওলের গোলরক্ষক। ফিরতি বলে এমবাপ্পে হেড করার চেষ্টা করলেও সফল হননি।

৬৪তম মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন করেন মরিনিয়ো। আলভারো কাররেরাস ও আর্দা গিলেকে তুলে মাঠে নামানো হয় মার্ক কুকুরেইয়া ও ইয়ান ডিওমান্ডেকে। এরপর আক্রমণের চাপ বাড়ালেও পরিষ্কার সুযোগ তৈরিতে বারবার ব্যর্থ হচ্ছিল রিয়াল।

৭৮তম মিনিটে ফেদেরিকো ভালভের্দের শট পোস্টে লেগে ফিরে এলে হতাশা আরও বাড়ে রিয়াল শিবিরে। মনে হচ্ছিল, শুরুতে এগিয়ে গিয়েও এবার হয়তো পয়েন্ট হারাতে হবে তাদের।

তবে শেষ মুহূর্তে বদলে যায় ম্যাচের গল্প। ৮০তম মিনিটে বেলিংহ্যামকে তুলে কার্লোস এস্পিকে মাঠে নামান মরিনিয়ো। আর মাত্র ১০ মিনিটের মধ্যেই কোচের আস্থার প্রতিদান দেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ডি-বক্সে ঢুকে এমবাপ্পে পজেশন হারানোর পর দ্রুত বলের নিয়ন্ত্রণ নেন এস্পি। এরপর গোলরক্ষককে এড়িয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে রিয়ালকে এগিয়ে দেন তিনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে পাওয়া এই গোলেই নিশ্চিত হয় রিয়ালের ২–১ ব্যবধানের জয়।

গত জুলাইয়ে লেভান্তে থেকে রিয়ালে যোগ দেওয়া এস্পি মাত্র ১০ মিনিট মাঠে থেকেই নিজের নতুন দলের হয়ে গোলের খাতা খুললেন। অভিষেক ম্যাচেই হয়ে গেলেন দলের জয়ের নায়ক।

এ জয়ের মধ্য দিয়ে নতুন লা লিগা মৌসুমে শুভ সূচনা করল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের পারফরম্যান্সে যেমন ইতিবাচক দিক ছিল, তেমনি সুযোগ কাজে লাগানো এবং রক্ষণ সামলানো নিয়ে মরিনিয়োর দলকে আরও উন্নতি করতে হবে।
 

ব্যাংকের গ্রাহকদের ১ কোটি টাকা আত্মসাৎ, পিবিআইয়ের তদন্তে বের হলো জালিয়াতির কৌশল

প্রত্যাবাসন অনিশ্চিত, মিয়ানমারের পুরোনো অস্বীকৃতিই বহাল

তিস্তা মহাপরিকল্পনা: বাংলাদেশের স্বার্থে কেন জরুরি?

রাবিতে ১৬ মাসেও প্রতিবেদন জমা হয়নি ১৬ সদস্যের সত্যানুসন্ধান কমিটির

একাত্তরের কালোছায়া বেলুচিস্তানে: মানচিত্র বদলায়, কৌশল বদলায় না

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

সাভারে ওরস বাতিলের দাবি, প্রশাসনের কাছে ‘তৌহিদী জনতার’ স্মারকলিপি

ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

১০

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা ভাঙা নিয়ে প্রশ্ন

১১

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

১২

অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

১৩

সেই মাদরাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল

১৪

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৫

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত