ফেডারেশন কাপ ফুটবল

মোহামেডানের ড্র, কিংসের জয়

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

ছুটির আমেজের মধ্যেও ব্যস্ত দেশের ক্রীড়াঙ্গন। ঢাকায় চলছে আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। পাশাপাশি দেশের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপ ফুটবলের তিনটি ম্যাচ। মঙ্গলবারের খেলায় সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করেছে পিডব্লিউডির সঙ্গে। দিনের আরেক ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের লড়াই শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।

মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। ম্যাচের ১৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। রেফারি আলমগীর সরকার পেনাল্টির নির্দেশ দেন। স্পটকিক থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন রবসন।

এরপর ম্যাচের ১৯ মিনিটের দিকে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় সিটি ক্লাবের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নকে। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে কিংস। ৪০ মিনিটে রাকিব হোসেনের শট গোলরক্ষক ইসহাক আংশিক ঠেকালেও ফিরতি বল হেডে জালে পাঠান নাইজেরিয়ান ফরোয়ার্ড ওমেকা ওগবুগ।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে দলটি।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ও পিডব্লিউডির ম্যাচটি হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি মোহামেডান। বিরতির পর এগিয়ে যায় সাদা-কালোরা।

ম্যাচের ৬১ মিনিটে ফয়সাল আহমেদের বাড়ানো লম্বা পাস থেকে দক্ষতায় গোল করেন সুলেমান দিয়াবাতে। তবে ৭৬ মিনিটে দুর্দান্ত এক ওভারহেড কিকে সমতা ফেরান ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান মাবিদা। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ২-২ গোলে ড্র করেছে।

মাঠের খেলা শেষ হওয়ার পরও তথ্য ও ছবি সরবরাহে দেরি হওয়ায় ফেডারেশন কাপের প্রচারব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচগুলো শুরু হয়েছিল বিকেল পৌনে ৩টায় এবং পৌনে ৫টার আগেই শেষ হয়। কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ও ছবি পাঠানো হয় প্রায় দেড় ঘণ্টা পর। এর কিছুক্ষণ আগে অবশ্য ফেডারেশনের ফেসবুক পেজে ছবি প্রকাশ করা হয়েছিল।

ফুটবলের প্রচার-প্রসারে সংবাদমাধ্যমের সহযোগিতা চাইলেও সময়মতো ফলাফল ও ছবি সরবরাহ না করলে সংবাদ প্রকাশে সমস্যা তৈরি হয়। বিশেষ করে একই দিনে একাধিক ভেন্যুতে ম্যাচ হলে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করা জরুরি।

১

মোহামেডানের ড্র, কিংসের জয়

২

ফোডেনের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটির গোল উৎসব

৩

৭ গোলের নাটকীয় লড়াইয়ে লিভারপুলের জয়

৪

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

৫

মহানবমী পালন: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর

৬

বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে আরএসএস প্রধানের হুঁশিয়ারি

৭

পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি: শান্তিচুক্তির সঙ্গে অসামঞ্জস্যের প্রশ্ন

৮

টোকিওতে বৈঠকে বসছেন তারেক-তাকাইচি, বিনিয়োগ ও বাণিজ্যে গুরুত্ব

৯

বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি: যুক্তরাজ্যের প্রতিবেদন

১০

গোয়ার কাছে হেরে ফর্টিসের বিদায়

১১

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

১২

ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

১৩

৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো

১৪

সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণ

১৫

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত