১৫ ইভেন্ট নিয়ে বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা জানুয়ারিতে

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

ক্রীড়া ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের তদন্তে দুর্নীতি দমন বিভাগ ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর আবু সাঈদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাসব্যাপী নারী ও পুরুষদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি ফেডারেশন এবং জেলা ক্রীড়া সংস্থাকে জবাবদিহির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

ক্রীড়াকে পেশাদার পর্যায়ে উন্নীত করার উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ১৫টি ইভেন্ট নিয়ে বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা করা হবে। জেলা ক্রীড়া সংস্থাগুলো বছরজুড়ে এসব ইভেন্ট বাস্তবায়ন করবে।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য হচ্ছে, স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানো এবং নতুন খেলোয়াড় তৈরি করা।

প্রতিমন্ত্রী বলেন, জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলার উপযোগী করা হবে, যাতে এসব অবকাঠামো থেকে মানসম্মত খেলোয়াড় উঠে আসতে পারেন। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ছাড়াও দেশের অন্যান্য স্থানে থাকা বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের আট বিভাগের স্টেডিয়াম পর্যায়ক্রমে আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানান আমিনুল হক। রংপুরে একটি বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সম্ভাবনা নিয়েও পরিকল্পনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান্ডবল ও ভলিবল খেলোয়াড়দের মধ্যে সনদ বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি রংপুর আবু সাঈদ স্টেডিয়াম ও রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী ডন, ক্রীড়া সংগঠক মঞ্জুর রহমান আজাদ, জেলা প্রশাসনের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।

১

লালমনিরহাটে কিশোর গোল্ডকাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা ক্রীড়া চক্র

২

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমদ গিয়াস আর নেই

৩

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছেন কক্সবাজারের হাজারো জেলে

৪

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত পয়েন্ট লাগবে, দেখে নিন

৫

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়ি থাকেন মানিক পশারীর মেয়ে-বোন

৬

ডিএমপির নিউজ পোর্টালে রাজনৈতিক বার্তা, হ্যাকের শঙ্কা

৭

বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

৮

শ্রীলঙ্কার রানপাহাড় টপকে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

৯

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, কনকাশনে বাদ মুমিনুল

১০

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

১১

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মার্তিনেজ

১২

মিঠুন-সোহানের সেঞ্চুরিতে খুলনার রক্ষা, রাজশাহীকে টানছেন মেহরব

১৩

পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

১৪

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কি যুক্ত হচ্ছে ইরান?

১৫

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, উত্তেজনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত