মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

মিয়ানমারের রাখাইন ও কারেনি রাজ্যের চারটি শহরে জান্তা বাহিনীর বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। রোববার (০১ অক্টোবর) এসব হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, রাখাইন রাজ্যের কিয়াউকতাও, ম্রাউক-উ, পাউকতাও ও কিয়াউকফিউ শহরের আবাসিক এলাকা এবং একটি মাতৃসদনে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। এতে শুধু রাখাইন রাজ্যেই নিহত হয়েছেন ১২ জন।

এর আগের দিন শনিবার কারেনি রাজ্যের পূর্বাঞ্চলীয় লোইকাও শহরের একটি স্কুলে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। ছুটির দিনে স্কুলটিতে শিশুদের জন্য পুষ্টিবিষয়ক একটি কর্মসূচি চলছিল। এ সময় হামলায় তিন শিশু নিহত এবং আরও আটজন আহত হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে মিয়ানমার। সামরিক অভ্যুত্থানের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘাত আরও তীব্র হয়েছে।

দেশটির বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াই করছে বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র বিরোধী গোষ্ঠী।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বড় একটি জনগোষ্ঠীর বসবাস। প্রধানত মুসলিম এই সংখ্যালঘু সম্প্রদায়টি মিয়ানমারের সামরিক বাহিনীসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিপীড়নের শিকার হয়ে আসছে। বছরের পর বছর ধরে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা।

সূত্র : আনাদোলু এজেন্সি

১

আওয়ামী লীগের দখলে থাকা মাঠ এখন বিএনপির লোকজনের নিয়ন্ত্রণে: নাহিদ ইসলাম

২

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা ২ পুলিশ সদস্য ক্লোজড

৩

১১ নভেম্বর নতুন সরকার গঠন করবে ইসরায়েল

৪

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৫

৫

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

৬

অক্টোবরে চীনের উৎপাদন খাতে মন্দা, চার মাসে তৃতীয়বার

৭

চীনকে রুখে দিয়ে ইতিহাস

৮

যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা

৯

‘আ.লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে’

১০

এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

১১

ইরানের অনুমতি পাওয়ার পরও হরমুজ প্রণালির কাছে হামলার শিকার পাকিস্তানগামী জাহাজ

১২

১২৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন, প্রশ্ন সাদিক কায়েমের

১৩

রোনালদোর পক্ষে যা অসম্ভব, সেই রেকর্ডের দ্বারপ্রান্সে মেসি!

১৪

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

১৫

পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে: রিজভী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত