খেলা

নারী ক্রিকেটারদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর উদ্যোগ বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই বোর্ড সভায় প্রস্তাবটি আনুষ্ঠানিক অনুমোদন পেতে পারে বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

শুক্রবার বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অনলাইন বোর্ড সভায় বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আমাদের অনলাইন বোর্ড সভা হয়েছে। সেখানে অনেক পরিচালক উপস্থিত ছিলেন। আমরা বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সভায় এটি অনুমোদনও পাবে।’

মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ও বেতন কাঠামো নিয়ে আলোচনার কথা জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘কত মাসের ছুটি দেওয়া যায় এবং বোর্ডের বেতনভুক্তদের ক্ষেত্রে কীভাবে বেতন দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। কেউ চার মাসের কথা বলেছেন, আবার আমরা ছয় মাসের প্রস্তাব দিয়েছি। আপাতত চার মাসের প্রস্তাব করা হয়েছে। তবে এটি বাড়িয়ে ছয় মাসও করা হতে পারে।’

গত ২৬ অক্টোবর দ্য ডেইলি স্টারের প্রিন্ট সংস্করণে ‘Here motherhood costs cricket career’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকার বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, এ ধরনের নীতিমালা না থাকায় কয়েকজন নারী ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।

প্রতিবেদনটিতে বর্তমান ও সাবেক নারী ক্রিকেটার, আম্পায়ার এবং কোচরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, মাতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকলে একজন নারী ক্রিকেটারের পক্ষে মাতৃত্ব ও দীর্ঘমেয়াদি ক্রিকেট ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

এদিকে নারী জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিনের জন্য এরই মধ্যে চার মাসের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। চলতি বছরের শুরুতে বেতনসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন তিনি।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ‘আমি ইতোমধ্যে ফাইলে স্বাক্ষর করেছি। চার মাসের বেতন এক-দুই দিনের মধ্যে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা।’

দ্য ডেইলি স্টারকে সুরাইয়া আজমিন জানান, বিসিবির নারী বিভাগের দায়িত্বে থাকা বুলবুল বাশার তাঁকে এ অগ্রগতির কথা জানিয়েছেন। বোর্ডের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘অবশেষে তারা বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর উদ্যোগ নিচ্ছে জেনে আমি অনেক বেশি খুশি।’

বিশ্ব ক্রিকেটে নারী খেলোয়াড়দের মাতৃত্বকালীন ছুটির বিষয়ে কয়েকটি বোর্ড ইতোমধ্যে নীতিমালা চালু করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও ২০২১ সালে ‘প্যারেন্টাল সাপোর্ট পলিসি’ চালু করে।

এ ছাড়া চলতি বছরের ২২ জুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটারদের গর্ভধারণ এবং সন্তান জন্মদানের পর ক্রিকেটে ফেরার বিষয়ে বিশেষ নির্দেশিকা চালু করেছে। ছয় ধাপের এই নির্দেশিকায় রয়েছে প্রস্তুতি, পর্যালোচনা, শারীরিক পুনর্গঠন, শারীরিক সক্ষমতা ফিরে পাওয়া, খেলায় প্রত্যাবর্তন এবং সক্ষমতার আরও উন্নয়ন।

নির্দেশিকায় শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠা, চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, ধাপে ধাপে অনুশীলনে ফেরা এবং পুরো প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে আইসিসির এই নির্দেশিকা সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে নিজস্ব নীতিমালা প্রণয়নে সহায়তা করলেও নারী ক্রিকেটারদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করে না।

১

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

২

তাওহীদের ‘হৃদয়’জুড়ানো ইনিংসে স্বস্তি বাংলাদেশের

৩

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভাঙল একের পর এক রেকর্ড

৪

হামজা-ফারহান কবে আসবেন ঢাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা

৫

নাটোরে মাদরাসার বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার

৬

বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল, বিস্ফোরক দাবি উসমান খাজার

৭

পরীমনির অশ্লীল ভাষার পোস্ট ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন

৮

পরীমনি ইস্যুতে সাংবাদিক রবিউলের পক্ষে যা বললেন সংসদ সদস্য মানসুরা

৯

৭ নভেম্বরের অভ্যুত্থানে কী ঘটেছিল, কী দেখেছিলেন মইনুল হোসেন চৌধুরী

১০

৭ নভেম্বর যেভাবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছিল

১১

৭ নভেম্বর কী ঘটেছিল, কী দেখেছিলাম

১২

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

১৩

৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: তারেক রহমান

১৪

নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবার, একজনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

১৫

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত