বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিলেট টেস্ট

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভাঙল একের পর এক রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

সিলেটের মাঠে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন এই ব্যাটসম্যান। ভেঙেছেন মুশফিকুর রহিমের ২১৯ রানের কীর্তি, ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানের এক দিনে সর্বোচ্চ রান তোলার রেকর্ডও। আন্তর্জাতিক ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই একের পর এক কীর্তি গড়েছেন হৃদয়।

অথচ টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো ছিল না তাঁর। প্রথম চার ইনিংসে সংগ্রহ ছিল মাত্র ৫৪ রান। মিরপুর টেস্টে বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। সিলেটে ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিয়েছেন দারুণভাবে। তাঁর ২৪২ রানের ইনিংসটি এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এর আগে এই রেকর্ড ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করেছিলেন তিনি। হৃদয় এবার মুশফিককে ছাড়িয়ে গেছেন ২৩ রানে।

ছক্কা মারার ক্ষেত্রেও অনন্য কীর্তি গড়েছেন হৃদয়। তাঁর ১১টি ছক্কা টেস্টে এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ছয়জন ব্যাটসম্যান এক ইনিংসে ১১টি করে ছক্কা মেরেছেন। এই তালিকায় সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ড ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সোয়ালের। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এত দিন ছিল তামিম ইকবালের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৭টি ছক্কা মেরেছিলেন তিনি।

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার কীর্তিও গড়েছেন হৃদয়। বাংলাদেশের হয়ে এর আগে কেউ এই কীর্তি গড়তে পারেননি। সব মিলিয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান তিনি। তাঁর আগে মুশফিকুর রহিম তিনটি এবং সাকিব আল হাসান ও তামিম ইকবাল একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন।

দলের ইনিংসে হৃদয়ের অবদানও রেকর্ড গড়েছে। বাংলাদেশের ৩৮৬ রানের মধ্যে তাঁর একার সংগ্রহ ২৪২ রান, যা দলের মোট রানের ৬২ দশমিক ৬৯ শতাংশ। পূর্ণাঙ্গ ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ অবদান। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসে লিটন দাসের ২৫ রান ছিল সর্বোচ্চ ব্যক্তিগত অবদান। দলের মোট রানের ৫৮ দশমিক ১৩ শতাংশ এসেছিল তাঁর ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন হৃদয়ের। ২০১৮ সালে মিরপুরে মাহমুদউল্লাহর করা ১৩৮ রান ছিল আগের সর্বোচ্চ। সিলেটের মাঠে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসানের ১৭১ রানের ইনিংসকে পেছনে ফেলেছেন হৃদয়।

শেষ দিকের ব্যাটিংয়েও তাঁর ইনিংসটি নতুন নজির তৈরি করেছে। বাংলাদেশের সপ্তম উইকেট পড়েছিল ১৮৪ রানে। এরপর শেষ তিন উইকেটে যোগ হয়েছে আরও ২০২ রান, যা এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান যোগ করেছিল বাংলাদেশ।

এক দিনে রান তোলার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছেন হৃদয়। ২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে এদিন আরও ২১৩ রান যোগ করেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে এক দিনে কোনো ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান।

বাউন্ডারি থেকেও বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান এসেছে হৃদয়ের ব্যাটে। ২২টি চার ও ১১টি ছক্কায় মোট ৩৩টি বাউন্ডারি মেরেছেন তিনি। এসব বাউন্ডারি থেকে এসেছে ১৫৪ রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসে ৩১টি চারের সাহায্যে ১২৪ রান তুলেছিলেন সাকিব।

সমালোচনা পেছনে ফেলে নিজের তৃতীয় টেস্টেই হৃদয়ের এমন ব্যাটিং বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত সর্বোচ্চ রান, ছক্কা, দলের ইনিংসে অবদান, শেষ দিকের জুটি এবং এক দিনে রান তোলাসহ একাধিক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান।

১

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

২

তাওহীদের ‘হৃদয়’জুড়ানো ইনিংসে স্বস্তি বাংলাদেশের

৩

তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভাঙল একের পর এক রেকর্ড

৪

হামজা-ফারহান কবে আসবেন ঢাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা

৫

নাটোরে মাদরাসার বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার

৬

বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল, বিস্ফোরক দাবি উসমান খাজার

৭

পরীমনির অশ্লীল ভাষার পোস্ট ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন

৮

পরীমনি ইস্যুতে সাংবাদিক রবিউলের পক্ষে যা বললেন সংসদ সদস্য মানসুরা

৯

৭ নভেম্বরের অভ্যুত্থানে কী ঘটেছিল, কী দেখেছিলেন মইনুল হোসেন চৌধুরী

১০

৭ নভেম্বর যেভাবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছিল

১১

৭ নভেম্বর কী ঘটেছিল, কী দেখেছিলাম

১২

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

১৩

৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই: তারেক রহমান

১৪

নওগাঁয় নকল সার-কীটনাশকের কারবার, একজনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

১৫

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত