সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে পারে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে বাংলাদেশ। এবার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে স্বাগতিকদের তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচের দিকে। আজ রোববার (৮ নভেম্বর) রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে ভুটান হারলে কিংবা ড্র করলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজ রাত ৮টায় তাদের বিপক্ষে মাঠে নামবে ভুটান। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে পয়েন্টশূন্য থাকা ভুটানের সামনে টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ এখন বেশ কঠিন। জয়ের বিকল্প নেই দলটির। অন্যদিকে, এই ম্যাচের ফল বাংলাদেশের সেমিফাইনালের হিসাব অনেকটাই সহজ করে দিতে পারে।

ভুটান হারলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে। শ্রীলঙ্কার কাছে হারলে ভুটান দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য থাকবে। ম্যাচটি ড্র হলেও ভুটানের পয়েন্ট হবে মাত্র এক, যা বাংলাদেশের বর্তমান তিন পয়েন্টের চেয়ে কম। ফলে গ্রুপের শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা জয় পেলে দুই দলের পয়েন্ট সমান তিন হবে। তবে বাংলাদেশের হাতে তখনো একটি ম্যাচ থাকবে। ফলে দুই দলই সেমিফাইনালে যাওয়ার অবস্থানে থাকবে। আগামী ১১ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি তখন গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে পরিণত হবে।

অন্যদিকে, শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ড্র হলে এবং বাংলাদেশ পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে এক গোলের বেশি ব্যবধানে হারালে ভুটানের সামনে গ্রুপ রানার্সআপ হয়ে পরের পর্বে যাওয়ার ক্ষীণ সুযোগ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে গোল ব্যবধানসহ গ্রুপের অন্যান্য হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এদিকে আজ টুর্নামেন্টের অপর ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ভুটানের মতো পাকিস্তানের সামনেও টুর্নামেন্টে টিকে থাকার চ্যালেঞ্জ। জয়ের বিকল্প নেই তাদেরও। ম্যাচটি ড্র হলে পরবর্তী সময়ে ভারতের বিপক্ষে ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে পাকিস্তানকে।

এদিকে আজকের দুই ম্যাচের টিকিটের দামে ৫০ শতাংশ ছাড় দিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সজীব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে আগামী ১১ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিটের দাম কমানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

১

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

২

রাস্তা ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই, অথচ সে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী : আমির হামজা

৩

সাংবাদিককে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে শামসুন্নাহারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

৪

সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের

৫

ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন

৬

আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

৭

বিতর্কে বরখাস্ত মিসরের কোচ হোসাম হাসান

৮

ঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৯

আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

১০

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

১১

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১২

আগামীকাল শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

১৩

গাইবান্ধায় শামসুন্নাহারকে বয়কটের ঘোষণা

১৪

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

লালমনিরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে মারধর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত