খেলা

বিতর্কে বরখাস্ত মিসরের কোচ হোসাম হাসান

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

একের পর এক বিতর্কে জাতীয় দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

শনিবার এক বিবৃতিতে ইএফএ জানায়, সাম্প্রতিক ঘটনাবলি এবং জাতীয় দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর সেগুলোর নেতিবাচক প্রভাব পর্যালোচনা করে হাসান ও তাঁর কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসানের উত্তরসূরি হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লাব দল সেরামিকা ক্লিওপেট্রার দায়িত্বে থাকা আলি মাহের।

ইএফএর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হাসানের ব্যক্তিগত বিষয়গুলো জাতীয় দলকে ঘিরে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছিল।

ব্যক্তিগত জীবন ও সাবেক স্ত্রীকে ঘিরে একটি মামলার জেরে তিন দিন আগে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন হাসানের ওপর গণমাধ্যমে উপস্থিতির নিষেধাজ্ঞা জারি করে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হাসানের আইনজীবীরা তাঁর সাবেক স্ত্রী দিনা মোস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত দিনার বিরুদ্ধে সরকারি নথি জালিয়াতি ও একই সময়ে একাধিক বিয়ে করার অভিযোগ আনা হয়েছে। তবে দিনার প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠার পর থেকেই একের পর এক বিরোধ ও বিতর্কে জড়িয়ে পড়েন হাসান। এতে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠাই ছিল মিসরের ইতিহাসে সেরা সাফল্য।

২০২৪ সালের মার্চে দায়িত্ব নেওয়া সাবেক এই স্ট্রাইকারের অধীনে আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনালেও উঠেছিল মিসর। তবে শেষ পর্যন্ত চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

মিসরের সাবেক ফরোয়ার্ড মিডো গত সেপ্টেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে সংকট সমাধানে কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছিলেন তিনি।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে মিসরের দায়িত্ব নেবেন নতুন কোচ মাহের।

১

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

২

রাস্তা ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই, অথচ সে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী : আমির হামজা

৩

সাংবাদিককে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে শামসুন্নাহারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

৪

সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের

৫

ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন

৬

আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

৭

বিতর্কে বরখাস্ত মিসরের কোচ হোসাম হাসান

৮

ঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৯

আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

১০

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

১১

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১২

আগামীকাল শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

১৩

গাইবান্ধায় শামসুন্নাহারকে বয়কটের ঘোষণা

১৪

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

লালমনিরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে মারধর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত