ইনফান্তিনো আবারও প্রার্থী হলে বিকল্প প্রার্থী দাঁড় করানোর ইঙ্গিত উয়েফার

২০৩০ বিশ্বকাপের দলসংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। ফলে ২০২৬ সালের মতো ২০৩০ বিশ্বকাপেও ৪৮টি দল অংশ নেবে। বার্তা সংস্থা ইউএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে ২০৩০ সালের আসরে ৬৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি ইতিমধ্যে ফিফা ব্যুরোর সদস্যদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০২৭ সালে পুনর্নির্বাচিত হলেও দলসংখ্যা বাড়ানোর বিষয়ে আর জোর দেবেন না ইনফান্তিনো।

এর আগে গত জুনে ইনফান্তিনো নিজেই বিশ্বকাপে ৬৪ দল অংশ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন। পরে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেসও জানিয়েছিলেন, ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে ৬৪ দলের টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি নিয়ে ফিফা নতুন করে কাজ শুরু করেছে। তবে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হচ্ছে না।

২০২৬ বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই আসরের পর ২০৩০ বিশ্বকাপেও দলসংখ্যা ৪৮ রাখার সিদ্ধান্তের কথা জানা গেল।

তবে আয়োজনের দিক থেকে ২০৩০ বিশ্বকাপ হবে ব্যতিক্রমী। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দেশে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ। এর মধ্যে উদ্বোধনী ম্যাচটি আয়োজন করা হবে উরুগুয়ের মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেনতেনারিওতে। বাকি ম্যাচগুলো হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়।

এদিকে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ও সার্বিক পরিচালনার অংশীদারত্ব বিক্রি করে আধা-বেসরকারি একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাসহ ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলো এ উদ্যোগের বিরোধিতা করে। শেষ পর্যন্ত বেসরকারি বিনিয়োগকারী যুক্ত করার প্রস্তাব থেকে সরে আসতে হয় ফিফা সভাপতিকে।

আগামী ২০২৭ সালের মার্চে মরক্কোয় ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইনফান্তিনো আবারও প্রার্থী হলে তাঁর বিপরীতে বিকল্প প্রার্থী দাঁড় করানোর ইঙ্গিত দিয়েছে উয়েফা। ইউরোপীয় সংস্থাটির বক্তব্য, অন্য মহাদেশীয় কনফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে এমন একজন যোগ্য প্রার্থীকে সামনে আনা হবে, যিনি সততা, জবাবদিহি, উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে বিশ্বাসী।

১

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

২

রাস্তা ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই, অথচ সে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী : আমির হামজা

৩

সাংবাদিককে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে শামসুন্নাহারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

৪

সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের

৫

ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন

৬

আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

৭

বিতর্কে বরখাস্ত মিসরের কোচ হোসাম হাসান

৮

ঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৯

আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

১০

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

১১

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১২

আগামীকাল শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

১৩

গাইবান্ধায় শামসুন্নাহারকে বয়কটের ঘোষণা

১৪

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

লালমনিরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে মারধর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত