লালমনিরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে মারধর

লালমনিরহাট প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

লালমনিরহাট শহরের সাপটানা বাজার এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক আলিফ মশিউর ইসলাম ও তাঁর ৬০ বছর বয়সী মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ সময় সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, মারধর ও পকেট থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর মায়ের গলা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সাপটানা বাজার এলাকায় ভুক্তভোগীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আলিফ মশিউর ইসলাম প্রয়াত সাবেক সময় টেলিভিশনের সাংবাদিক মুফাখ্খরুল ইসলাম মজনুর ছেলে এবং সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি।

এ ঘটনায় আলিফের মা মীর মাহামুদা (৬০) রাতে লালমনিরহাট সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন রিয়াদ (২২), রাহুল (২১), রাতুল (২২), হাবীব (২৩), মাহাবুব (২৪) ও আজগর আলী বাবু (৪০)। তাঁদের সবার বাড়ি সাপটানা বাজার এলাকায়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে প্রথম পাঁচজন স্থানীয় সাপটানা প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। আলিফ মশিউর ইসলাম সেখানে মাদক সেবনে বাধা দিলে তাঁদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ঘটনার দিন অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। ছেলের চিৎকার শুনে মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করেন। আহত সাংবাদিক আলিফকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মীর মাহামুদা বলেন, পরিবারের সদস্য, সাক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

২

রাস্তা ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই, অথচ সে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী : আমির হামজা

৩

সাংবাদিককে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে শামসুন্নাহারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

৪

সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের

৫

ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন

৬

আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

৭

বিতর্কে বরখাস্ত মিসরের কোচ হোসাম হাসান

৮

ঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৯

আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

১০

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

১১

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১২

আগামীকাল শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

১৩

গাইবান্ধায় শামসুন্নাহারকে বয়কটের ঘোষণা

১৪

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

লালমনিরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে মারধর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত