খেলা

পর্ন তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করায় তোপের মুখে হামজার সাবেক ক্লাব

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

অনলাইন জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘বিসি ডট গেম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রাশিয়ান অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফির নিয়োগকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। প্রতিষ্ঠানটি ক্লাবটির জার্সির প্রধান স্পন্সর। এই স্পন্সর প্রতিষ্ঠানের প্রচারণায় ইভা এলফির সম্পৃক্ততার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে লেস্টার সিটির সমর্থকগোষ্ঠী ‘ফক্সেস ট্রাস্ট’।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিসি ডট গেমের প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে ইভা এলফিকে এক ডেলিভারিম্যানের সামনে আবেদনময় ভঙ্গিতে হাজির হতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই ক্লাবের সঙ্গে এমন প্রচারণার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকেরা।

ফক্সেস ট্রাস্টের মতে, বিতর্কিত প্রচারণার সঙ্গে নিজেদের যুক্ত করে লেস্টার সিটি তাদের ঐতিহ্যবাহী পারিবারিক ও সুশৃঙ্খল ক্লাবের ভাবমূর্তি থেকে ক্রমেই সরে যাচ্ছে। তাদের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষ শুধু একটি জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিই করেনি, বরং প্রতিষ্ঠানটির কার্যক্রম ও প্রচারণার ধরন নিয়েও যথেষ্ট সতর্কতা দেখায়নি।

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাওভিত্তিক অনলাইন ক্যাসিনো প্রতিষ্ঠান বিসি ডট গেম ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকে লেস্টার সিটির প্রধান জার্সি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। তবে প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যে কোনো বৈধ অপারেটিং লাইসেন্স নেই বলে অভিযোগ রয়েছে। স্পন্সরশিপ চুক্তি হওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছে ক্লাবটির সমর্থকগোষ্ঠী।

বিবৃতিতে ফক্সেস ট্রাস্ট বলেছে, ক্লাব কর্তৃপক্ষ এমন একটি জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে, যার যুক্তরাজ্যে কোনো লাইসেন্স নেই, অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলার সুযোগ দেয়। এর সঙ্গে এখন যুক্ত করা হয়েছে এমন একজনকে, যিনি অ্যাডাল্ট কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, জুয়া ও পর্নোগ্রাফি—দুটিই মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের ওপর, ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। এ ধরনের অংশীদারত্ব ওই দুই জগতকে আরও বড় দর্শকগোষ্ঠীর সামনে তুলে ধরছে এবং লেস্টার সিটির নামের সঙ্গেও যুক্ত করছে। সমর্থকগোষ্ঠীর প্রশ্ন, ক্লাবটি কি সত্যিই এমন পরিচয়ের দিকে এগোতে চায়?

ফক্সেস ট্রাস্ট জানায়, তাদের মৌসুম শেষের এক সমীক্ষায় অংশ নেওয়া সমর্থকদের ৭৩ শতাংশ এই স্পন্সরশিপের বিষয়ে নেতিবাচক মনোভাব জানিয়েছেন। বিপরীতে মাত্র ৫ শতাংশ সমর্থক এতে সন্তুষ্ট। এ পরিস্থিতিতে সমর্থকদের প্রতি জার্সিতে বিসি ডট গেমের লোগো নেই—এমন সংস্করণ কেনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এর আগে ২০২৫ সালের মে মাসে ‘কোলিশন টু এন্ড গ্যাম্বলিং অ্যাডস’ লেস্টার সিটিকে চিঠি দিয়েছিল। একই সঙ্গে যুক্তরাজ্যের জুয়া নিয়ন্ত্রক সংস্থা ‘গ্যাম্বলিং কমিশন’-এর কাছে বিসি ডট গেমের প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় সংগঠনটি। তাদের দাবি, প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যে জুয়া পরিচালনার বৈধ লাইসেন্স না থাকলেও দেশটি থেকে সহজেই এর অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা সম্ভব হচ্ছে।

বিতর্কের মধ্যে বৃহস্পতিবার লেস্টার সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান বাণিজ্যিক অংশীদারকে ঘিরে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সমর্থকদের উদ্বেগের বিষয়টি তারা অনুধাবন করছে। এ নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলেছে ক্লাব। উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আলোচনা চলছে বলেও বিবৃতিতে জানানো হয়।

১

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

২

রাস্তা ঝাড়ু দেওয়ার যোগ্যতা নেই, অথচ সে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী : আমির হামজা

৩

সাংবাদিককে হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে শামসুন্নাহারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

৪

সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের

৫

ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন

৬

আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

৭

বিতর্কে বরখাস্ত মিসরের কোচ হোসাম হাসান

৮

ঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৯

আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

১০

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

১১

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১২

আগামীকাল শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

১৩

গাইবান্ধায় শামসুন্নাহারকে বয়কটের ঘোষণা

১৪

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

লালমনিরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে মারধর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত