দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ জোহানেসবার্গ টেস্ট

৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

নব্বই পেরিয়ে গিয়েছিলেন আগের দিন। দ্বিতীয় দিন সকালে নেমে আর স্নায়ুচাপে ভুগলেন না লিটন দাস। মার্কো ইয়ানসেনকে ছক্কায় উড়িয়ে স্পর্শ করলেন তিন অঙ্ক। এরপর কন্যা আনাইরা দাসের জন্মদিন উপলক্ষে করলেন বিশেষ উদযাপন। সেঞ্চুরি করার পর পকেট থেকে একটা কাগজ বের করতে দেখা যায় এই ব্যাটারকে। সেখানে লেখা ছিল, 'শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।'

২০২৩ সালে লিটন দাস ও সঞ্চিতা দাসের কন্যা আনাইরার জন্ম হয় আজকের দিনেই। এমন একটা শুভদিনে নিজের অর্জন দিয়ে রাঙাতে পারলেন বাংলাদেশের কিপার-ব্যাটার।

ঝলমলে স্ট্রোক-প্লেতে ১৩ চার আর ১ ছক্কায় টেস্টে ৮ম সেঞ্চুরি করেন লিটন। টেস্টে বাংলাদেশের পক্ষে তার চেয়ে বেশি সেঞ্চুরি আর চারজনের। তিন সংস্করণ মিলিয়ে লিটনের সেঞ্চুরি হলো ১৩টি। এখানেও তিনি পঞ্চম।

আগের দিন তাওহিদ হৃদয়ের সঙ্গে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ জুটির রেকর্ড। দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সেঞ্চুরিয়ান লিটন। এর আগের সফরে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয়। এবার হৃদয়ের পর লিটনও পেলেন মাইলফলকের দেখা।

লিটনের সেঞ্চুরির খানিক পর ড্যান প্যাটারসনের শিকার হয়ে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। ৩৫৯ রানে ৭ম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত লিটন থামেন ১২০ করে। ১৭৯ বলে ১৪ চার আর ১ ছক্কায় তার সমাপ্তিও টানেন প্যাটারসন। পুল করতে গিয়েছিলেন স্টাইলিশ ব্যাটার। কিন্তু উড়াতে না পারায় স্কয়ার লেগে জমা পড়ে থামতে হয় তাকে। তার বিদায়ে ৩৭০ রানে ৮ম উইকেট হারায় বাংলাদেশ।

১

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

৩

মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন

৪

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৬

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা

৭

ইনফান্তিনোকে হটাতে ইউরোপের বাইরেও সমর্থন পাচ্ছেন ডিয়ালো

৮

একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

৯

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

১০

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের

১১

পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

১২

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

১৩

জামায়াতপন্থি আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে

১৪

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৫

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }