খেলা

দশম শিরোপার অপেক্ষায় ভারত, ইতিহাস গড়তে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

সাফ চ্যাম্পিয়নশিপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দুই দলের সামনেই থাকছে ইতিহাস গড়ার হাতছানি। ভারতের লক্ষ্য রেকর্ড দশম শিরোপা জয় এবং টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার প্রথম দল হিসেবে ইতিহাস গড়া। অন্যদিকে, প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা পাকিস্তান চাইবে নিজেদের প্রথম শিরোপা জিততে।

জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ফাইনাল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনাপূর্ণ এক ম্যাচের প্রত্যাশা করা হচ্ছে। একদিকে সাফের সমৃদ্ধ ইতিহাস ও শিরোপার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে ভারত, অন্যদিকে অচেনা এক মঞ্চে ঐতিহাসিক সাফল্যের স্বপ্ন দেখছে পাকিস্তান।

নয়বারের চ্যাম্পিয়ন ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে তারা। তবে এত আধিপত্যের পরও টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়তে পারেনি ভারত। মঙ্গলবার পাকিস্তানকে হারাতে পারলে প্রথমবারের মতো সেই ইতিহাস গড়ার পাশাপাশি শিরোপার সংখ্যাও দুই অঙ্কে নিয়ে যাবে তারা।

প্রধান কোচ নওশাদ মুসার তরুণ দলটি সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। প্রথমার্ধে পিভি বিষ্ণু ও অধিনায়ক চিংলেনসানা সিং কোনশামের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। বিরতির পরপরই ব্যবধান কমান কিনজাং তাশি তোবদেন।

অন্য সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে পাকিস্তান। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদ আরশাদের দুর্দান্ত গোলে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তারা। একই সঙ্গে ঘরের মাঠে শিরোপা জয়ের বাংলাদেশের স্বপ্নও শেষ হয়ে যায়।

পাকিস্তান ফুটবলের জন্য স্মরণীয় এক বছরের আরেকটি বড় অর্জন এটি। এখন প্রথম আঞ্চলিক শিরোপা জিততে তাদের প্রয়োজন আর মাত্র একটি জয়।

চলতি আসরে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। গত ৫ নভেম্বর গ্রুপ ‘বি’র উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত। সুহাইল আহমেদ ভাটের জোড়া গোল ও ম্যাংলেনথাং কিপগেনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। তবে যোগ করা সময়ে দুই গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে পাকিস্তান।

গ্রুপ পর্বের সেই লড়াইয়ের পর পাকিস্তানের পারফরম্যান্সে এসেছে আরও ধারাবাহিকতা। নকআউট পর্বে দৃঢ়তা ও আক্রমণাত্মক ফুটবলের প্রমাণ দিয়েছে দলটি। তাদের ভালো মানের ফুটবল ফাইনালে ভারতকে স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না।

বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে স্বাগতিকদের টানা চাপ সামলে শৃঙ্খলাপূর্ণ রক্ষণভাগের প্রদর্শনী পাকিস্তানকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। সংগঠিত থেকে সুযোগ কাজে লাগানোর এই ক্ষমতা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে আঞ্চলিক পর্যায়ে বড় ফাইনাল খেলার অভিজ্ঞতায় এগিয়ে ভারত।

ভারতের জন্য পুরো ম্যাচে রক্ষণভাগের মনোযোগ ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে ভুটানকে ম্যাচে ফেরার সুযোগ দেওয়ার পর এ বিষয়ে সতর্ক থাকতে হবে তাদের। অন্যদিকে, সুহাইল আহমেদ ভাট ও পিভি বিষ্ণুকে ঘিরে ভারতের আক্রমণভাগ পাকিস্তানের রক্ষণে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে ভারত। সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ভারত জিতেছে ১৭টি ম্যাচ, পাকিস্তান চারটি। বাকি নয়টি ম্যাচ হয়েছে ড্র।

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় পাকিস্তান। অন্যদিকে, আঞ্চলিক শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া ভারত। একদিকে দশম শিরোপার হাতছানি, অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন—সব মিলিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা নামতে যাচ্ছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে।

১

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

২

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

৩

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

৪

‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

৫

পানির ন্যায্য পাওনা নিয়ে কখনও সুষ্ঠু ব্যবস্থা করেনি ভারত: রিজভী

৬

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

৭

আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ

৯

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১০

সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

১১

বিসিকের ঋণ পেলেন ৫১১ উদ্যোক্তা, অর্ধেকের বেশি নতুন

১২

দশম শিরোপার অপেক্ষায় ভারত, ইতিহাস গড়তে চায় পাকিস্তান

১৩

ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

১৪

পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের

১৫

শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }